চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২৫ | ১১:৩১
Link Copied Successfully!
উৎসবমুখর ও আনন্দঘন আয়োজনের মধ্যদিয়ে নতুন বছরের প্রথম দিন চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।  বুধবার সকালে বিদ্যালয় হলরুমে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইস্কান্দর মির্জা, মো. রাশেদুল হক, যমুনা টিভির স্টোর এক্সিকিউটিভ (হেড অফিস) তাপস চন্দ্র, হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপা, তরুণ সংগঠক বাবুল দাস, মিঠুন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও লেখক আশিক বিন রহিম।
বক্তারা বলেন, বছরের প্রথম দিনে হাতে নতুন বই পাওয়া আনন্দ ভিন্নরকম। নতুন বই শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। নতুন বইয়ের ঘ্রাণ শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করে তোলে। বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর মনোজগতে বিস্ময় তৈরি করে।
বক্তারা আরো বলেন, আমরা আশা করব বই হাতে পেয়ে এখন থেকে তোমরা পুরোদমে লেখা পড়ায় মনোযোগী হবে। শুধুমাত্র পাঠ্যবইয়ের মুখস্ত বিদ্যা অর্জন করলেই হবে না, তোমাদের নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। এর পাশাপাশি প্রত্যেককে দক্ষ এবং সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তোমরা সুনাগরিক হলে, শুধুমাত্র তোমাদের পরিবারই নয়, দেশও উপকৃত হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহযোগী অধ্যক্ষ মৃদুল কান্তি দাস। আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজনিন হোসাইন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের সহকারী শিক্ষাক, বিথি কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, তানজিলা আক্তার, পূর্ণিমা দাস, কাকলি দাসসহ সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ