তৌহিদ আফ্রিদির ‘বিয়ের ছবি’ ভাইরাল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৪ | ৪:৩৭
Link Copied Successfully!

হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউটিউবার তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ভাইরাল হওয়া সে ছবিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে আফ্রিদি। বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার চিত্র উঠে এসেছে সে ছবিগুলোতে।

তবে কোথায়, কবে বিয়ের পিঁড়িতে বসেছেন আফ্রিদি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে অনুমান করা যায়, ওইসব ছবি এসেছে টিকটক থেকে। জানা যাচ্ছে, তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। তিনি টিকটকে জনপ্রিয়।

রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন অবশ্য অনেক দিন ধরেই বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না।

বিজ্ঞাপন

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে,  দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে।

এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তৌহিদ আফ্রিদি। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে এই ইউটিউবারের গভীর সম্পর্কের কারণে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা