ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত নিহত ৪

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৪ | ৫:১৯
Link Copied Successfully!

ইন্দোনেশিয়ার স্থানীয় বিমান সংস্থা SAM এয়ার-এর একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা চারজন নিহত হয়েছেন। রোববার দেশটির সুলাওয়েসি দ্বীপের গোরোনতালো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, PK SMH টাইপের বিমানটি ম্যাকাসার এয়ারনাভ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওয়ার পরই বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

 

স্থানীয় মিডিয়া অনুসারে, গোরোনতালো সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান হেরিয়ান্তো এক বিবৃতিতে বলেছেন, বিমানটি রোববার সকাল সাড়ে ৭টায় জালালুদ্দিন গোরোনতালো বিমানবন্দর থেকে বুমি পানুয়া পোহুওয়াতো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তবে কিছুক্ষণ পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বুমি পানুয়া পোহুওয়াতো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

 

বিজ্ঞাপন

বিধ্বস্ত বিমানের চারজন নিহতের মধ্যে একজন পাইলট, একজন কো-পাইলট, একজন প্রকৌশলী এবং একজন যাত্রী ছিলেন।

 

দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন বলে জানা গেছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি / যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ