ফরিদগঞ্জে সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা ও শিক্ষার্থী সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪ | ৩:৩৭
Link Copied Successfully!
‘আমরা সবাই ভাই ভাই সাম্য-শান্তির সমাজ চাই’ এই স্লোগানকে সামনে রেখে সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা ও শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করেছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের আলোনীয়া গুদারাঘাট বাজারে এ আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
স্থানীয় পল্লী চিকিৎসক ও সমাজসেবক জসিম ডাক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ইমরান হোসাইন পাটওয়ারী৷ তিনি বলেন “ক্ষমতা প্রদর্শন বরং মানবিকতা অর্জন করতে হবে। সুন্দর সমাজ বিনির্মানে ঘরে-বাহিরে হিন্দু-মুসলিম সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সুশিক্ষায় গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নৈতিকতা ও শৃঙ্খলা চর্চার কেন্দ্রে পরিনত করতে হবে। কাজের ফলস্বরূপ একটি গোষ্ঠী স্বৈরাচার উপাধি পেয়েছে৷ তাদের সাথে আমাদের কাজের পার্থক্য না থাকলে আমাদেরকেও  ফলাফল ভোগের জন্য প্রস্তুত থাকতে হবে।  বিবেকের রায় অনুসারে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসী চর্চা প্রতিষ্ঠিত হলেই আমাদের সমাজ আলোকিত হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ও ফরিদগঞ্জের কৃতি সন্তান ডা. মো. আবু ইউসুফ, চাঁদপুর জর্জ কোটের আইনজীবী মুসলিম মিয়াজী, রাজনৈতিবিদ আব্দুল হান্নান পাটওয়ারী, আলেম মাওলানা মো. ইউনুস হেলাল, শিক্ষক বিপ্লব চন্দ্র দাস। অনুষ্ঠানে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন শামীম হাসান, সোহেল আহমদ, আতিক হোসেন, আরাফাত হোসেন হৃদয়, আনিস হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব