চীনে বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৪ | ৪:৪৩
Link Copied Successfully!

সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং শক্তিশালী করতে বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চীনের শেনজেন শহরে এ অনুষ্ঠান হয়।

 

দীর্ঘদিন পর বিএনপির ব্যানারে অনুষ্ঠান করতে পেরে খুশি চীন শাখার নেতাকর্মীরা।মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হোসাইন মোহাম্মদ সাখাওয়াত। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন— আসিফ হক রুপু, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশীদ, মো. রুহুল আমিন, হাসমত আলী মৃধা জেমস এবং মনোয়ার মোহাম্মদ বায়েজিদসহ বিএনপির চীন শাখার  অনেক নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভায় বক্তারা ফ্যাসিবাদ ও স্বৈরাচার পতনের নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শই আমাদের শক্তি এবং এই শক্তির জোরেই আমরা সফল হতে পারব। আসুন আমরা সবাই মিলে একযোগে কাজ করি এবং দলের গতিশীলতা বাড়িয়ে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলি।

বিজ্ঞাপন

 

তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে চীনে বিএনপির কোনো কমিটি নেই। একটি শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলের আদর্শিক আন্দোলন প্রবাসে আরও সুদৃঢ় করতে হবে।

মতবিনিময় সভায় ৫০ জনেরও বেশি বিএনপির বৃহত্তর চীন শাখার নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ