এসডিএস এর আর্থিক সহায়তা পেলো চাঁদপুর ও লক্ষীপুরে বন্যার্তরা

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৪ | ৪:৩৭
Link Copied Successfully!
শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি অর্থাৎ এসডিএস এর নিজস্ব তহবিল হতে আর্থিক সহায়তা পেলো চাঁদপুরের ২টি ও লক্ষীপুরের ১টি উপজেলার বন্যার্তরা। এই সহায়তার আওতায় এসেছে নারী পুরুষ মিলিয়ে ১ হাজার জন। যাদের প্রত্যেককেই নগদ ২ হাজার করে টাকা দেয়া হয়েছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী ক্ষতিগ্রস্থ উপজেলায় ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্তদের হাতে এই আর্থিক সহায়তা দেয়া হয়। এরমধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচরের ৭শ’ লোক এবং লক্ষীপুরের রায়পুরের ৩শ’ লোককে নগদ এই অর্থ স্ব স্ব উপজেলার ইউএনও এর উপস্থিতিতে দেয়া হয়।
এ বিষয়ে এসডিএস এর পরিচালক বি এম কামরুল ইসলাম বলেন, আমরা সাধ্যমতো বন্যার্তদের হাতে মানবিকতার হাত বাড়িয়ে দিলাম। এর আগে বন্যার সময়েও আমরা উদ্ধার তৎপরতা, খাবার ও ঔষুধ সামগ্রী ও চিকিৎসা সেবা দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা। আমরা সবসময় চাই মানুষ ভালো থাকুক।
এ বিষয়ে পিকে এস এফ এর মহাপরিচালক মেজবাউর রহমান বলেন, ভালো কাজ এবং মানবিক কাজ করাই আমাদের লক্ষ্য থাকে। আমরা এই যৎ সামান্য আর্থিক সহায়তা এজন্যই দিচ্ছি। তারা যাতে প্রয়োজনমতো তাদের কিছু দ্রব্য সামগ্রী কিনে নিতে পারেন। আমরা এখানেই থেমে থাকবো না বরং অসহায়দের জন্য আমরা আরো নানাবিধ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছি যা দ্রুতই বাস্তবায়ন করবো। সবার কাছে দোয়া চাই যাতে মানবিক সেবার মনমানসিকতা নিয়ে সবসময় এগিয়ে যেতে পারি।
এসময় নগদ অর্থ বিতরণকালে এসডিএস এম এফ এর সমন্বয়কারী আবুল কালাম আজাদ, এলাকা ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন, চাঁদপুরের সমন্বয়কারী সেলিম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ