মতলব উত্তরের মো. জহির হত্যাকান্ড ১৫ জনের নামে হত্যা মামলা

Default User
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২৯, ২০২৪ | ৪:৩৭
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামে বাড়ির সীমানা বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মো. জহির (৪২) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ১৫জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত আরো ১০/১২জনেকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় খাগুরিয়া গ্রামের সিরাজুল ইসলাম খলিফার ছেলে বিল্লাল হোসেন (৫৫)কে প্রধান আসামী করা হয়। এ মামলায় এখনো কোন আসামী আটক করা হয়নি। নিহত মো. জহির এর স্ত্রী রিনা বেগম বাদী হয়ে এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে বুধবার বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-৩ জানান, মো. জহির হত্যার ঘটনায় থানার একটি হত্যা মামলা হয়েছে। পলাতক আসামীদের আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামে বাড়ির সীমানা বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের সময় বিল্লাল হোসেন খলিফাদের হামলায় মো. জহির (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়। ঘটনার সময় জহিরের ঘাড়ে আঘাত করলে ঘাড় ভেঙ্গে যায়। সাথে সাথেই তিনি নিহত হয়। এ ঘটনায় আরো আহত হয়েছেন চারজন। আহতরা হলেন- একই গ্রামের লতিফ সরকারের ছেলে নজরুল ইসলাম (৩৫), আফজাল মুন্সির ছেলে ওমর ফারুক (২৫), মৃত জমির সরকারের ছেলে নুর মোহাম্মদ (৪০) এবং সাহিদা বেগম (৪৫)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জহিরকে মৃত ঘোষণা করেন। তিনি খাগুরিয়া গ্রামের মৃত জমির সরকারের ছেলে।

নিহত মো. জহিরের ভাই সফিকুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের সাথে পাশের বাড়ির বাচ্চু মিয়ার ছেলে ইসমাইল হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম খলিফার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেনের সঙ্গে বাড়ির সিমানা জমি নিয়ে বিরোধ চলছিল। এলাকার সামাজিক লোকজন কয়েকবার সার্ভেয়ার দিয়ে বাড়ির সিমানা নির্ধারণ করে দিয়ে গেছে। আজকে আমার ভাই এবং ভাতিজা মিলে সীমানা বরাবর বাঁশ দিয়ে বেড়া দিতে গেলে বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন, মো. বিল্লাল, জাকির, জহির, নাঈম, রোবেল, ইসমাইল, নবির হোসেন তারা আমার ভাইয়ের উপর আক্রমন চালায়। কেউ একজন আমার ভাইকে মাথা এবং ঘাড়ে বাড়ি দিলে সঙ্গে সঙ্গে আমার ভাই মাটিতে লুকিয়ে পড়ে যায়। ডাক চিৎকার দিলে তাৎক্ষণিক এলাকার লোকজন এসে আমার ভাইকে হাসপাতালে নিলে, ডাক্তার আমার ভাইকে মৃত ঘোষণা করলেন। এখন আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি ঘটনার পরপরই আসামীরা পালিয়ে যান। পলাতক আসামীদের আটকের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ