একাদশ শ্রেণির ভর্তির সময় ফের বাড়ল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৪ | ৩:৪৯
Link Copied Successfully!

বন্যা পরিস্থিতির কারণে কলেজের একাদশ শ্রেণিতে অনলাইনে চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ও মূল ভর্তির সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবেন ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে। আর মূল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট। এই সময় আগে ছিল ১৮ থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন আর ২০ আগস্ট ছিল মূল ভর্তি।  

রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ও ভর্তির সময়সীমা ফের বৃদ্ধি করা হলো। শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে, আর ভর্তি হতে হবে ২৮ আগস্ট।

বিজ্ঞাপন

এর আগে চতুর্থ ধাপের ভর্তি আবেদন ১১ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট রাত ১০টায় শেষ হয়েছে। আর এই ধাপের আবেদনের ফল ১৭ আগস্ট প্রকাশ করা হয়েছে। পরে ১৮ আগস্ট থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়নের সময় ছিল। আর এই ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় ছিল ২০ আগস্ট। তবে এবার বন্যার কারণে এই সময়সীমা বাড়ানো হলো।

তিন ধাপে আবেদন গ্রহণ ও নির্বাচনের পরও সিট খালি থাকায় এবং কিছু শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হতে না পারায় চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা ৫ থেকে ১০টি কলেজে আবেদনের চয়েজ দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ব্যাংক কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ