সৌদিতে মতলবের আবুল হোসেন হাসপাতালে

Default User
ইকরাম হোসেন জিদান
আপডেটঃ মে ২০, ২০২০ | ৩:০৭
Link Copied Successfully!

জীবনের সব সঞ্চয় ও ঋণের টাকায় প্রবাসে এসে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে সৌদি আরবে কেউ ফুটপাতে, কেউবা মসজিদের বারান্দায় অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন।

চাঁদপুরের আবুল হোসাইনকে দেশটির রাজধানী রিয়াদের বন্ধ একটি মসজিদের বারান্দা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনা মহামারীর এই সময় সৌদি আরবের মসজিদগুলোতে শুধু আজান হলেও জামাতে কোনো নামাজ হয় না প্রায় দুই মাস ধরে। তাই মানুষের চলাফেরা নেই মসজিদে। ওই রকম একটি বন্ধ মসজিদে অসহায় এবং অসুস্থ আবুল হোসাইনকে কেউ রেখে যান।
খবর পেয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুল হালিম নিহন তাকে উদ্ধার করে রিয়াদের সেমুছি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বিজ্ঞাপন

আব্দুল হালিম নিহন জানান, লিটন নামে এক প্রবাসী তাকে খবর দেয়- মসজিদে এক বাংলাদেশি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় পড়ে আছেন।

পরে সেখানে গিয়ে জানতে পারেন, অসুস্থ ব্যক্তির নাম আবুল হোসাইন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বকচর গ্রামে।

তার বাবার নাম আলী মিয়া। তিনি দীর্ঘ দুই মাস ধরে অসুস্থতায় ভুগছেন। প্রথম প্রথম স্থানীয় একটি মেডিকেলের চিকিৎসা নিলেও তাতে স্বাস্থ্যের উন্নতি হয়নি।
কিছু দিন পর প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েন। একপর্যায়ে অচল হয়ে যান; তার ওপরে মহামারী করোনাভাইরাসের হানা। ফলে সঠিকভাবে আর চিকিৎসা নিতে পারেননি তিনি। তার বড় ভাই তাকে কয়েকটি মেডিকেলে নিয়ে গেলেও তাকে কোনো হাসপাতালই ভর্তি করেনি।

বিজ্ঞাপন

এ অবস্থায় তাকে কে বা কারা মসজিদে রেখে যায়। শুয়ে থাকতে থাকতে তার কোমরের নিচে ঘা হয়ে গেছে বলে জানান তিনি। সেখান থেকে অবিরত পানি ঝরছিল।
তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে সাহায্যের আহ্বান জানানোর পর ব্যাপকভাবে লাইক শেয়ার এবং ভিউ হলেও কারও কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তাই আবুল হোসাইনকে নিয়ে যাওয়া হয় রিয়াদের বিখ্যাত সেমুছি হাসপাতালে। সেখানে অনেক প্রক্রিয়া শেষে তাকে ভর্তি করাতে সক্ষম হন তিনি।

গত ১৪ মে থেকে আবুল হোসাইন সেই হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে তিন মাস ধরে রিয়াদের ফুটপাতে পড়ে থাকা নওগাঁর তসলিমকেও তুলে নিয়ে ১২ মে তিনি আশ্রয় দিয়েছেন একটি রুমে।

তসলিমের বাড়ি নওগাঁ জেলার সদর উপজেলার তিলোকপুর ইউনিয়নের চৌধুরীপাড়ায়। তার বাবার নাম তোফাজ্জল হোসেন। দেশে পাঠানো পর্যন্ত তার দায়িত্ব নিয়েছেন আব্দুল হালিম নিহন।

এভাবে অনেকে বিনাচিকিৎসায় মৃত্যুর প্রহর গুনতে থাকলেও বিষয়টি নজরে আসছে না প্রবাসীদের সুখ-দুঃখ দেখার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ