’আওয়াজ উডা’ গানের শিল্পী দুই দিনের রিমান্ডে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩১, ২০২৪ | ৫:৫১
Link Copied Successfully!

তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুলকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সম্প্রতি কোটা আন্দোলন চলাকালে ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান গেয়ে ব্যপক সাড়া পেয়েছিলেন তিনি। গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর পাওয়া গেছে।

হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। একইসঙ্গে নড়েচড়ে বসেন নেটিজেনরা; শুরু হয় নিন্দার ঝড়। এতে বাদ যাননি দেশের স্বনামধন্য তারকারাও, হান্নানকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষুদ্ধ তারা।

বুধবার ৩১ জুলাই হান্নানকে গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে আসতেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই পোস্টে একটি বিপ্লবী পোস্টার শেয়ার করে নির্মাতা লেখেন, ‘আওয়াজ ওডা, বাংলাদেশ- গণহত্যার বিচার চাই! আওয়াজ ওডা, বাংলাদেশ- পরিবর্তন চাই! আওয়াজ ওডা, ওডা বাংলাদেশ!’

বিজ্ঞাপন

 

ফারুকী আরও যোগ করেন, ‘আওয়াজ উডা গানটির জন্য তারা শিল্পীকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, আমরাও গেয়ে উঠছি- ‘আওয়াজ উডা’।’

সাবেক বিশ্বসুন্দরী ও মডেল শাম্মি ইসলাম নীলা গ্রেপ্তার হান্নানের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যায়, রং তুলির ক্যানভাসে সাদা শোলার শিট। সেখানে আঁকা লাল-সবুজের বাংলাদেশের পতাকা। সেখানে পুরো শিটজুড়ে  লাল রং ছিটানো; লেখা ‘সেইভ বাংলাদেশি স্টুডেন্টস’।

বিজ্ঞাপন

 

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও হান্নানের গ্রেপ্তারের খবরটি তার টাইমলাইনে শেয়ার করেন। সেখানে তার ওই পোস্টে মিথিলার অনুসারীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানায়।

এছাড়াও সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ #freehannan লিখে সার্চ দিলে হান্নানের গ্রেপ্তারের খবরে নিন্দা প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। বাংলা ব্যান্ড মেম্বার নামে একটি গ্রুপ থেকে হান্নানের ছবি প্রকাশ করে লেখা হয়, হান্নানের জন্য আওয়াজ তুলুন।

এদিকে হান্নানের গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জের আরেক র‍্যাপার মুহম্মদ শেজানের গ্রেপ্তারের বিষয়টির গুজব ছড়িয়ে পড়েছে। কিন্তু গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে হান্নানের গ্রেপ্তারের খবরটি প্রকাশ করেন। জানান, তারা হান্নানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে, অথচ গ্রেপ্তারের কোনো স্পষ্ট কোনো কারণ জানায়নি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ‘আওয়াজ উডা’ একটি বিদ্রোহী গান বের করেন র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। আলোচনার জন্ম দেওয়া তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ