হাজীগঞ্জে সরকারি ৮৩ বস্তা চাউল উদ্ধার , আটক দুই , থানায় মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৪ | ৮:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের পৃথক দুইটি স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে সরকারি ৮৩ বস্তা চাউল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। ওই সময় উদ্ধার করা হয়েছে ৮টি চাউলের খালি বস্তা।

সোমবার (২৪-জুন) সন্ধায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানা তদন্ত ওসি মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাউল, চাউলের ৮টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাউল উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই চাউল প্রধানমন্ত্রী দেয়া উপহারের জিআর প্রকল্পের বরাদ্দ ছিল। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে এই চাউল গোপনে বিক্রি করার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে।

সহকারি কমিশনার রিফাত জাহান পপুলার বিডিনিউজকে জানান, চাউল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।

অভিযানে ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন সহ পুলিশের একাধিক টিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ