এসএসসি উত্তীর্ণরা পাবেন ৬০ হাজার টাকা, আবেদন যেভাবে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৪ | ৫:৪৬
Link Copied Successfully!

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের। বাছাইকৃত শিক্ষার্থীদেরকে এইচএসসি পর্যন্ত দেওয়া হবে এ শিক্ষাবৃত্তি।

গতকাল মঙ্গলবার (১৪ মে) থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহীরা আগামী ৮ জুন পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১২ জুন।

 

বিজ্ঞাপন

উচ্চমাধ্যমিক শিক্ষা গ্রহণকালে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দুই বছরে মোট ৬০ হাজার টাকা দেওয়া হবে এ বৃত্তির আওতায়। এছাড়া পাঠ্য উপকরণ কিনতে প্রতিবছর আড়াই হাজার টাকা এবং পোশাকের জন্য এক হাজার টাকা করে অনুদানও দেওয়া হবে।

 

আবেদনের যোগ্যতা

বিজ্ঞাপন

এই শিক্ষাবৃত্তির জন্য সিটি করপোরেশন ও জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসিতে জিপিএ–৫ থাকতে হবে। গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থাকতে হবে জিপিএ ৪ দশমিক ৮৩।

 

বৃত্তির অন্যান্য শর্ত

যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে, তারা এ বৃত্তির জন্য বিবেচিত হবে না। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৯০ শতাংশ নির্ধারিত থাকবে। মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

 

আবেদনের সময় যা যা লাগবে

 

আবেদনকারীর পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি।
আবেদনকারীর মা-বাবার পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি।
এসএসসি-সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

 

আবেদন করা যাবে যেভাবে

 

ডাচ্‌-বাংলা ব্যাংকের ওয়েবসাইটে (https://app.dutchbanglabank.com/DBBLScholarship/) গিয়ে আবেদন করতে হবে। চূড়ান্ত ফল ওয়েবসাইটে জানানো হবে।

 

ওয়েবসাইটের Primary Selection Letter ও নির্দেশিকার প্রিন্ট কপিসহ সব কাগজের সত্যতা যাচাইয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ১৩ জুন ২০২৪ থেকে ৯ জুলাই ২০২৪।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ