হাজীগঞ্জে পান খাওয়াকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২২, ২০২৪ | ১০:৪৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বড়কুল ইউনিয়নে রমজান মাসে পান খাওয়াকে কেন্দ্র করে প্রতিভা রানী (৬৪) কে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। প্রতিভা রানী বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর দেড়টার দিকে নাটেহারা গ্রামের গাজী বাড়ীতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত নুরুল আমিন ওই গ্রামের মো. কলিম উদ্দিন গাজীর ছেলে। মারধরের শিকার প্রতিভা রানী একই গ্রামের হরিদাস বেপারী বাড়ীর সুকুমার চন্দ্র দাসের স্ত্রী।

বুধবার (২০ মার্চ) এই ঘটনায় প্রতিভা রানীর ছেলে বিষু চন্দ্র দাস নুরুল আমিনকে আসামী করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানাগেছে, ঘটনার দিন আসামীর বাড়ী কাছে পাতা কুড়াতে যায় প্রতিভা রানী। তখন নুরুল আমিনের স্ত্রী তার ঘরের কাজ করার জন্য বলে। এতে প্রতিভা রানী সম্মত হন এবং তাকে পান দিতে বলেন। প্রতিভা রানীর পান খাওয়া অবস্থায় নুরুল আমিন দেখে তাকে গাল মন্দ করে এবং বাঁশের লাঠি দিয়ে মারধর করে এবং গলায় পাড়া দিয়ে হত্যার চেষ্টা করে। তার চিকৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার বাদী বিষু চন্দ্র দাস বলেন, ওই ঘটনার পর থেকে আসামী নুরুল আমিন আমাদের পরিবারকে আইনী ব্যবস্থা না নেয়ার জন্য হুমকি ধমকি দিয়ে আসছে। আমাদেরকে ভারতে পাঠিয়ে দিবে নাটেহারা থাকতে দিবেনা মর্মে হুমকি অব্যাহত রেখেছে।

এদিকে প্রতিভা রানীকে দেখতে আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উপস্থিত হন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু তমাল কুমার ঘোষসহ পরিষদের অন্যান্য নেতারা। তারা প্রতিভা রাণীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং এই ঘটনার নিন্দা জানান।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিভা রানীর মারধরের ঘটনায় মামলা হয়েছে সঠিক। তবে আসামী এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে ভিযুক্ত নুরুল আমিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তার নিকটাত্মীয়দের সাথেও যোগাযোগ করে ঘটনার বিষয়ে সু-সস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ