করোনায় বেড়েছে বাল্যবিবাহ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২০ | ১০:৫৪
Link Copied Successfully!

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস সংক্রমণের এ সময়ে দেশে বাল্যবিবাহ প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। পরিবার-প্রতিবেশীরা বিষয়গুলো জেনেও কোনো ধরনের ব্যবস্থা নিতে পারছে না, পরিবারের আর্থিক অনটনের কথা ভেবে। আর পরিবারও কিছুটা গোপনে, কোনো রকম আয়োজন ছাড়াই নীরবে কিশোরী মেয়েদের বিয়ে দিয়ে আহারের মুখ কমাতে চাইছেন। ফলে ঠেকানো যাচ্ছে না বাল্যবিবাহ। প্রশাসনের হস্তক্ষেপে কিছু বাল্যবিবাহ বন্ধ করা গেলেও বেশির ভাগ বাল্যবিবাহই ঠেকানো যাচ্ছে না। তারা বলছেন, বন্যা এবং কোভিড-১৯ মহামারি বাল্যবিবাহর ঝুঁকি বাড়িয়েছে। দেশের চরাঞ্চল, উপকূলীয় এবং প্রত্যন্ত গ্রামগুলোতে বাল্যবিবাহর হার বেশি।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকা ও চরাঞ্চলে এর প্রভাব বেশি। এক্ষেত্রে গাইবান্ধা, নীলফামারী, রংপুর ও ভোলা এগিয়ে। দরিদ্র পরিবারের দৈনিক উপার্জন কমে যাওয়া, স্কুল বন্ধ হওয়া, লেখাপড়া বন্ধ থাকায় পরিবার কন্যার বিয়ে দেওয়াকেই ভালো বলে মনে করছেন। এতে করে পরিবারে খাবারের মুখ কমে যাচ্ছে। অসচেতনতা, কন্যা সন্তানের ভরণপোষণ ও নিরাপত্তা দিতে না পারা, মহামারিতে কম খরচে ও স্বল্প যৌতুকে বিয়ে দেওয়াও বাল্যবিবাহর অন্যতম কারণ বলে জানান বিজ্ঞজনরা।

প্রসঙ্গত, সমাজসেবা অধিদপ্তরের আওতায় এবং ইউনিসেফের সহযোগিতায় চাইল্ড হেল্পলাইন ১০৯৮ সারা দেশে বিপদে পড়া শিশুদের সাহায্য করে থাকে। প্রতিটি উপজেলায় চাইল্ড হেল্পলাইনের মোবাইল টিম কাজ করছে। ইউনিয়ন পর্যায়েও সংস্থাটির কর্মীরা কাজ করছেন।

বিজ্ঞাপন

করোনা সংক্রমণের কারণে বাংলাদেশে বাল্যবিবাহর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানান হেল্পলাইনের ব্যবস্থাপক চৌধুরী মো. মোহাইমেন। তিনি বলেন, ‘চলতি বছরের এপ্রিলে চাইল্ড হেল্পলাইনে বাল্যবিবাহ-সংক্রান্ত ৪৫০টি ফোনকল আসে। অথচ মার্চে এ সংখ্যা ছিল ৩২২। মহামারির আগে যেখানে আমরা বাল্যবিবাহ-সংক্রান্ত ১০০টি কল পেতাম, এখন সেখানে কমবেশি ১৮০টি ফোনকল পাচ্ছি।’

চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর তথ্য থেকে জানা যায়, এ সময়ে বাল্যবিবাহ-সংক্রান্ত ফোনকলের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। অনেক পরিবারই করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গ্রামে ফিরে গেছে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মেয়েদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আবার করোনাকালে অনেক প্রবাসী অবিবাহিত যুবক দেশে ফিরে এসেছেন। তারাও অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের বিয়ে করছেন।

বাল্যবিবাহর ক্ষেত্রে বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম প্রথম দিকে। ইউনিসেফের তথ্য মতে, দেশের ৫৯ শতাংশ কিশোরীর বিয়ে হয় ১৮ বছরের আগেই। আর ২২ শতাংশের বিয়ে হচ্ছে ১৫ বছরের আগে। বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ৫৭ হাজার নারী-শিশুকে ফোন দিয়ে একটি জরিপ প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়, চলতি বছরের জুনে ৫৩টি জেলায় ৪৬২টি বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিভাগের প্রধান নাটালি ম্যাককলে বলেন, দরিদ্রতা অবশ্যই বাল্যবিবাহের অন্যতম প্রধান প্রভাবক হিসাবে কাজ করে। তবে কোভিড-১৯-এর কারণে আয় কমে যাওয়ায় দারিদ্র্যের প্রকৃত অবস্থা সম্পর্কে আমরা এখনো বিশদ তথ্য জানতে পারিনি। তিনি আরো বলেন, মহামারির প্রভাবে যেসব পরিবারের আয় কমেছে তাদের জন্য শিগিগরই কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সূত্র:-বিবিসি বাংলা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ