সন্তানের ঈদের পোশাক নিয়ে বাড়ী ফেরার পথে আওয়ামীলীগ নেতা খুন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৮, ২০২০ | ৯:০৩
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্রোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১১টার সময় শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী সাবেক বিলকিস সুলতানা একাডেমীর সামনে বাড়ীতে যাওয়ার পথে এই ঘটনার শিকার হন এই আওয়ামীলীগ নেতা। রাজনীতির পাশাপাশি তিনি একজন সার ব্যবসায়ী ছিলেন।

তার গলায়, শরীর ও মাথা সহ বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে । আজিজুর রহমান ভুট্টোর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে চাঁদপুর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামুছুজ্জামান পাটওয়ারী জানান, সোমবার বিকেলে তার কুমারডুগীস্থ এলাকায় সারের দোকান থেকে আমিসহ বাকিলা বাজারে গিয়েছি। সেখান থেকে তার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করে বাড়ীতে যায় । পরে আমি আমার মহামায়া বাড়ীতে গিয়ে শুনতে পাই তার উপর কে বা কারা হামলা করা হয়েছে । ছুরি দিয়ে কুপিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা