কচুয়া ও শাহরাস্তিতে বিএনপির সাত নেতাকর্মী গ্রেফতার 

Reporter
ফয়েজ আহম্মেদ ও নাছির উদ্দিন
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২৩ | ৬:১৪
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া ও শাহরাস্তি উপজেলা থেকে বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহরাস্তিতে ২০২২ সালের একটি মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ কবির (৪১), ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন (২৭) ও পৌরসভার সেনগাঁও গ্রামের যুবদল সমর্থক মোঃ এমদাদ হোসেন (৩০)।
এদিকে কচুয়া উপজেলায় নাশকতার মামলায় ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাস্তার উপর একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনার দায়ে তাদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান (৫৬), উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান (২৬), বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান (৫০) ও খলাগাঁও গ্রামের বিএনপি নেতা মনির হোসেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, শনিবার  সারাদেশে বিএনপি-জামায়াতের  ডাকা হরতালে কচুয়ায় নাশকতার ঘটনার চেষ্টার দায়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ