চাঁদপুর সদরে চোর-ডাকাত আতংকে কয়েক গ্রামবাসী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৩ | ১০:৫০
Link Copied Successfully!

 চাঁদপুর সদর উপজেলার বাগাদী ও বালিয়া ইউনিয়নের একাধিক গ্রামে গত দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। ঘরের লোকদের গলায় ছুরি ধরে নিয়েগেছে মূল্যবান জিনিসপত্র। পূরুষ শূন্য পরিবারগুলো এখন আতংকে রাত কাটাচ্ছে। এসব এলাকার লোকদের নিরাপত্তার বিষয়ে নূন্যতম গ্রাম পুলিশেরও ব্যবস্থা নেই বলে জানালেন ভুক্তভোগীরা।

সরেজমিন বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামের ইসমাইল খান, লতিফ গাজী বাড়ী এবং বাগাদি ইউনিয়নের ব্রাহ্মন সাখুয়া গ্রামের মোরশেদ খান বাড়ী ও ময়দান খোলার কবির হোসেনের বাড়ীর চুরি ও ডাকাতির আলামত দেখাগেছে। এসব বাড়ীর ভুক্তভোগী লোকদের সাথে কথা হয় এই প্রতিবেদকের।

সাপদী গ্রামের ইসমাইল খান জানান, গত সপ্তাহে তিনি কুমিল্লায় ছিলেন। ১৪ অক্টোবর দিনগত রাতে তার বাড়িতে কেউ ছিল না। দুর্বৃত্তরা এসে তার ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে থাকা সবকিছু তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়েগেছে। দুটি স্টীলের আলমিরার তালা ভেঙেছে। ঘটনার পরিদন সকালে তিনি এসে এই দৃশ্য দেখেন এবং এলাকাবাসীকে জানান।

বিজ্ঞাপন

একই এলাকার লতিফ গাজীর প্রবাসী ছেলে ঘরে ডাকাতি হয় ১৩ অক্টোবর দিনগত রাতে। ঘরের জানালার গ্রীল কেটে মুখোশ পরে ডাকাতরা প্রবেশ করে। প্রবাসীর স্ত্রী গলায় ছুরি ধরে ঘরে থাকা ১৫ হাজার টাকা এবং ৬ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়েগেছে। এই ঘটনায় তাদের আত্মীয় মো. মহিবুর রহমান পরিদন চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এদিকে পাশের বাগাদি ইউনিয়নের মোরশেদ খান বাড়ীতে গোলাপ হোসেন খান লিটনের ঘরে মুখশ পরে ডাকাতির চেষ্টা করা হয় ১৪ অক্টোবর দিনগত রাতে। ওই ঘরে লিটনের স্ত্রী সিরিন আক্তারের গলায় ছুরি ধরে ডাকাতির চেস্টা করে ডাকাত দলের সদস্যরা। এই ঘটনায় লিটন পরদিন চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এরপর পর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

একই গ্রামের আবুর বাড়ীতে পর পর দুইদিন ডাকাত দলের সদস্যরা আসে। তারা ঘরের দজরায় নাড়া দিয়ে ডাকাতির চেষ্টা করে। কিন্তু ঘরে থাকা নারীরা কোন ধরণের শব্দ না করায় তারা চলে যায়।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানাগেছে, ঢালীরঘাট থেকে ফরক্কাবাদ পর্যন্ত দুই ইউনিয়নের সড়কের পাশের অধিকাংশ বাড়ীর কর্তা ব্যাক্তিরা প্রবাসে থাকেন। অনেকের বসতঘর পাকা এবং সেমিপাকা। বাড়ীতে পুরুষ শূণ্য থাকায় ডাকাত চক্রের সদস্যরা টার্গের নির্ধারণ করে প্রায় প্রতিদিন চুরি ও ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।

বালিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন শেখ বলেন, সাপদী গ্রামটি আমার ওয়ার্ডে। একটি ডাকাতির ঘটনা আমি শুনেছি। আজকে আরো দুটি চুরি ও ডাকাতির ঘটনা জেনেছি। বিষয়টি আমি আজই চেয়ারম্যানকে জানিয়েছি। তবে ঘটনাস্থল এলাকায় গ্রাম পুলিশ দিয়ে টহলের ব্যবস্থা করব।

বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারীকে জানানো হয় ডাকাতির ঘটনা। তিনি বলেন, এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি ইউপি সদস্যের সাথে কথা বলে আপনাদেরকে জানাব।

বাগাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মনির হোসেন বলেন, ব্রাহ্মন সাখুয়া গ্রামে দুটি ডাকাতির ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদেরকে বলেছি থানায় অভিযোগ করার জন্য। পরবর্তীতে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করব। এই ওয়ার্ডের গ্রাম পুলিশ মারাগেছে। যে কারণে রাতে কেউ টহল দিতে পারছে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ