সৈয়দ আলী আহসান পদক পেলেন কবি মনসুর আজিজ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৯, ২০২০ | ৯:০৫
Link Copied Successfully!

কবি, শিক্ষাবিদ, মনীষী, জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান এর নামে প্রবর্তিত ‘সৈয়দ আলী আহসান সিএনি পদক’ পেলেন নব্বই দশকের অন্যতম কবি মনসুর আজিজ। দীর্ঘ তিন দশক ধরে কবিতার সাথে বসবাস মনসুর আজিজ ১৯৭৪ সালের ১৫ আগস্ট চাঁদপুর জেলার হাইমচরে জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার একুশটি গ্রন্থ।

২৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টায় সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) প্রবর্তিত এই পদক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তাকে প্রদান করা হয়। ‘জীবনশিল্পী সৈয়দ আলী আহসান স্মরণে আলোচনা ও পদক প্রদান (ভার্চুয়াল) অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট কবি, সাহিত্যক, সাংবাদিক, সম্পাদক ও আবৃত্তিশিল্পীগণ উপস্থিত ছিলেন।

সিএনসির নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সাহিত্যিক মাহবুবুল হক এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বর্তমান সময়ের উল্লেখযোগ্য কবি ও বৈচিত্র সম্পাদক শাহীন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কবি ও সম্পাদক সৌমিত বসু, বিশিষ্ট আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ ও শায়লা আহমেদ, কবি জাকির আবু জাফর, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, ছড়াকার আতিক হেলাল, কবি-গবেষক ড.ফজলুল হক তুহিন ও কবি প্রত্যয় হামিদ। কবি মনসুর আজিজ এর কবিতা থেকে আবৃত্তি করেন এই সময়ের তরুণ কবি ও আবৃত্তিকার আশিক বিন রহিম, মামুন অপু ও ফেরদৌস জান্নাতুল।

বিজ্ঞাপন

সিএনসির নির্বাহী পরিচালক তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন- কবি মনসুর আজিজ তাঁর কবিতা ও নানামাত্রিক লেখার মাধ্যমে এতোমধ্যেই বাংলাসাহিত্যে একটি নিজস্ব জায়গা তৈরি করেছেন। আমরা তাঁকে এই পদক প্রদান করে সম্মানিত করছি না; বরং নিজেরাই সম্মানিত হচ্ছি। সৈয়দ আলী আহসান এর মতো কবি ও মনীষীর নামে প্রবর্তিত পদক আমরা যোগ্য মানুষের হাতে তুলে দিতে পেরে গৌরব বোধ করছি।

প্রধান অতিথি কবি শাহীন রেজা বলেন, আমার এক দিকে সৈয়দ আলী আহসান অন্যদিকে কবি মনসুর আজিজ। একজন শ্রদ্ধার, অন্যজন স্নেহের। সৈয়দ আলী আহসান এর জন্মশতবর্ষকে কেন্দ্র করে সিএনসির এই আয়োজনকে অভিনন্দন জানান তিনি। একজন যোগ্য কবির হাতে সৈয়দ আলী আহসান পদক তুলে দেয়ার জন্য সিএনসিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই পদকপ্রাপ্তির মাধ্যমে মনসুর আজিজ এর দায়িত্ব বেড়ে গেলো। এই দায়িত্ব তাকে পালক করে যেতে হবে। তার সম্পাদিত আড্ডাপত্রের মাধ্যমে তরুণরা একত্রিত হয়। তিনি তরুণদের সাথে প্রবীণদেরও একত্র করছেন। এজন্য মনসুর আজিজকে অভিনন্দন জানাই।

কবি সৌমিত বসু সৈয়দ আলী আহসান এর কবিতা থেকে পাঠ করে তাঁর গভীরতা তুলে ধরেন। তিনি বলেন, মনসুর আজিজকে পদক প্রদান করা হলো মানে আমাদেরকেই প্রদান করা হলো। কবিদের কারো প্রাপ্তি বা স্বীকৃতি যেন নিজেদেরই প্রাপ্তি।
কবি জাকির আবু জাফর বলেন, মনসুর আজিজ আমাদের সময়ে প্রবলভাবে সাহিত্যে বিচরণ করছেন। তিনি তারুণ্যদীপ্ত কবি ও শিশুসাহিত্যিক। লেখায়, দেখায়, অনুষ্ঠানে, আয়োজনে তার ভিতরে তারুণ্য প্রবলভাবে উপস্থিত। সিএনসি একজন শক্তিমান কবির হাতে সৈয়দ আলী আহসান পদক তুলে দিয়ে দায়িত্বশীল কাজ করেছে, সেজন্য তাদের অভিনন্দন জানাই। অভিনন্দিত করছি কবিকে।

বিজ্ঞাপন

কবি মনসুর আজিজ পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, সৈয়দ আলী আহসান এর উপর প্রবর্তিত পদক গ্রহণ করবো; তা ভাবিনি কখনো। সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) এর নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল আলম কিছুদিন আগে ফোনে আমাকে খবরটি দেন। আমি বিস্ময়ে হতবাক! সৈয়দ আলী আহসান শুধুমাত্র একজন খ্যাতিমান কবি বা শিক্ষাবিদই নন; আমাদের মননের প্রতীক। সাহিত্য-সংস্কৃতির প্রতিটি ক্ষেতে তাঁর বিচরণ ও পা-িত্য আমাদের বিস্মিত করে। এই মহান মনীষীর সান্নিধ্যলাভের সুযোগ হয়েছিলো বহুবার। সবশেষে তার সাথে দেখা হয় শেষ জন্মদিনে। ২০০২ সালের ২৬ মার্চ। জন্মদিনে বাসায় গিয়ে শুভেচ্ছা জানাই। ওই বছরই আমার প্রথম কাব্যগ্রন্থ ‘‘অতলান্ত নীলচোখ’’ বের হয়। তাঁকে একটি কপি উপহার দেই। পাতা উল্টিয়ে কয়েকটি কবিতায় চোখ বুলান। এরপর মিষ্টি হেসে হাত মিলিয়ে অভিনন্দন জানান। এর কয়েক মাস পর ২৫ জুন তিনি মৃত্যুবরণ করেন।
সৈয়দ আলী আহসান প্রতিষ্ঠিত সংগঠন কতৃক প্রবর্তিত ‘সৈয়দ আলী আহসান সিএনসি পদক’ এর জন্য আমাকে মনোনীত করার জন্য প্রতিষ্ঠানের ট্রাস্টিবোর্ডসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা আমার অগুনতি বন্ধু, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আনন্দবার্তা।’

প্রসঙ্গগত : কবি মনসুর আজিজ চাঁদপুর জেলার হাইমচরে ১৯৭৪ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আজিজুল হক, মা আনোয়ারা বেগম। বর্তমানে বসবাস করছেন ঢাকার মিরপুরে। হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে এসএসসি (১৯৯২) ও সাভার কলেজ থেকে এইচএসসি (১৯৯৪) পাস করার পর ব্যবস্থাপনায় অনার্স (১৯৯৮) ও মাস্টার্স (১৯৯৯) করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এরপর এমবিএ (২০১২) পাস করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার একুশটি গ্রন্থ। এর মধ্যে কাব্যগ্রন্থ ৯টি, শিশুকিশোর কাব্যগ্রন্থ ৫টি, উপন্যাস ২টি, ছোটগল্প ১টি; কিশোরগল্প ১টি; ছড়াগ্রন্থ ১টি, কিশোরগদ্য ১টি ও গবেষণা ১টি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ