মুগডালের ব্যবহার রূপচর্চায়

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ আগস্ট ৪, ২০২০ | ৪:২৯
Link Copied Successfully!

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে রূপচর্চায় মুগডাল ব্যবহারের পন্থা ও উপকারিতা সম্পর্কে জানানো হল।

ফেইস প্যাক: যাদের ত্বক শুষ্ক ও নির্জীব তাদের ত্বকে মুগডালের মাস্ক খুব ভালো কাজ করে। এক মুঠ মুগডাল কাঁচা দুধে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে তা বেটে নিন।

পরিষ্কার মুখে পেস্টটি মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন ও হালকা চাপ দিয়ে মুছে নিন। কয়েকবার ব্যবহারে ত্বক মসৃণ ও কোমল হবে।

বিজ্ঞাপন

ব্রণ প্রবণ ত্বকে: যাদের ত্বকে ব্রণ ও ‘ব্রেক আউট’য়ের সমস্যা আছে তাদের জন্যও মুগডাল খুব ভালো কাজ করে।

এক মুঠ মুগডাল সারা রাত ভিজিয়ে রেখে পরদিন পেস্ট করে নিন। এর সঙ্গে আধা চা-চামচ ঘি মিশিয়ে মুখে মাখুন। আলতোভাবে ত্বক মালিশ করুন। ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিনবার ব্যবহার করুন।

রোদে পোড়াভাব দূর করতে: রোদে বাইরে গেলে ত্বকে দেখা দেয় পোড়াভাব। এই পোড়াভাব দূর করতে সারা রাত মুগডাল পানিতে ভিজিয়ে পরদিন সকালে পেস্ট করে নিন।

বিজ্ঞাপন

পেস্টের সঙ্গে টক দই বা অ্যালো ভেরার জেল মিশিয়ে আক্রান্ত স্থান যেমন- হাত, পা, মুখে ব্যবহার করুন। পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এটা রোদে পোড়াভাব দূর করার পাশাপাশি ত্বক মসৃণ ও কোমল রাখতে সহায়তা করে।

চুলের বৃদ্ধি: চুল পড়ার সমস্যা থাকলে অথবা চুল নির্জীব ও শুষ্ক হলে মুগডালের প্যাক ব্যবহার করতে পারেন।

কিছু মুগডাল সিদ্ধ করে পেস্ট করে নিন। এতে ডিমের হলুদ অংশ, কয়েক ফোঁটা লেবু ও দই মেশান। প্যাকটি তৈরি করে চুলে ব্যবহার করুন। ১৫ মিনিট পর মৃদু শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহার করুন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ