ক্যাস্টর অয়েল চুল পড়া কমাবে

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ জুলাই ১৪, ২০২০ | ২:৫৮
Link Copied Successfully!

সারা বছর চুলের যত্ন নিতে কত কিছুই না করতে হয়। শ্যাম্পু, কন্ডিশনিং, স্পাসহ আরও অনেক কিছু। তবু চুল পড়ার সমস্যায় ভুগছেন অনেকেই। চুল পড়া ঠেকাতে অনেক কিছুই ব্যবহার করছেন। এমনকি চিকিৎসকের পরামর্শও নিয়েছেন। তবু চুল পড়া কমছে না।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চুল পড়া শুরু করলে একটু যত্ন নিলেই তা অনেকটা রোধ করা যায়। চুলকে ভালো রাখার সেরা দাওয়াই ক্যাস্টর অয়েল। এই তেল ব্যবহারে চুল পড়া কমবে ও চুলের গোড়া শক্ত হবে।

চুলে ক্যাস্টর অয়েল ব্যবহারে উপকারিতা-

বিজ্ঞাপন

১. ক্যাস্টর অয়েলে ওমেগা৬ ও ফ্যাটি অ্যাসিড থাকে, ফলে চুল দ্রুত বাড়ে। এ ছাড়া চুলের ফলিকল নষ্ট হয়ে তা ঠিক করতেও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।

২. চুল পাকতে শুরু করলে চিন্তার কিছু নেই। পাকা চুলে নিয়ম করে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। এটি চুলের রঙ ধরে রাখে।

৩. রুক্ষ ও আগা ফাটা চুলের যত্নে এই তেল ব্যবহার করতে পারেন। এই তেল চুলে মসৃণতা বজায় রাখবে।

বিজ্ঞাপন

৪. অনেক সময় চুল শুষ্ক হয়ে উড়তে থাকে। এ ক্ষেত্রে ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ও নারিকেল তেল মিশিয়ে শুধু চুলে হালকা করে লাগিয়ে নিন।

৫. শুধু চুল নয়। ভ্রু ও চোখের পাতায়ও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। এতে ভ্রু ও চোখের পাতার ঘনত্ব বাড়বে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ