চাঁদপুরে ৫৩টি ভার্চুয়াল শুনানি, ৩২ জনের জামিন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৪, ২০২০ | ১:২৪
Link Copied Successfully!
#পপুলার বিডিনিউজ রিপোর্ট

Error: Contact form not found.

Error: Contact form not found.

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রায় দেড় মাস পরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫৩টি জামিনের ভার্চুয়াল (আবেদন) শুনানি হয়েছে। এর মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর, ৬টি বাতিল, ১৩টি নামঞ্জর করে আদালত ও শুনানির জন্য অপেক্ষমান রয়েছে ৪টি মামলা।

আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে চলতি মাসের ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
সেই অধ্যাদেশের পর তৃতীয় দিন ১৩ মে থেকে চাঁদপুরে কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৪২টি ভার্চুয়াল আবেদন শুনানি হয়। এর মধ্যে ১৭ জনের জামিন মঞ্জুর হয়।
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পেশকার শাহ আলম জানান, বৃহস্পতিবার (১৪ মে) চাঁদপুর জেলা জজ আদালতের (ভারপ্রাপ্ত) জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলম এর আদালতে ভার্চুয়ালে ১৮টি জামিনের আবেদন শুনানি করা হয়। এর মধ্যে ১৫ জন আসামীর জামিন মঞ্জুর ও ৩ জনের জামিন না মঞ্জুর করেন আদালত।
তিনি আরো জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের নির্ধারিত বিচারক না থাকায় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সরওয়ার আলম এই আদালতের জামিন শুনানি করেন। এই আদালতে ৫টি আবেদন শুনানি করা হয়। এর মধ্যে  দুই জনের জামিন মঞ্জুর এবং ৩ জনের জামিন না মঞ্জুর করা হয়।
চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মাছুম বিল্লাহ জানান, আজকে চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিউল আজম এর আদালতে ৩০টি মামলার শুনানি করা হয়। এর মধ্যে ১৩টি আবেদন শুনানির মধ্যে ১৫জনের জামিন মঞ্জুর, ৬টি বাতিল, ৭টি জামিন না মঞ্জুর এবং শুনানির জন্য অপেক্ষমান রয়েছে ৪টি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব