আইরিন সুলতানা লিমার তিনটি কবিতা

Default User
আইরিন সুলতানা লিমা
আপডেটঃ জুলাই ৫, ২০২০ | ৫:৩৯
Link Copied Successfully!

তুমি বেঁচে থাক কবিতায়

তোমার অব্যক্ত কথামালা বেঁচে থাকুক
আমার কবিতায়
আমার জীবনের প্রতিটি পরতে তুমি জেগে থাক

আমার প্রতিটি কথাই তো তোমার জীবনের প্রতিটি দিক বর্ণনা করেছিল….

বিজ্ঞাপন

এ কী দণ্ড দিলে তুমি আমায়
তোমার চলে যাওয়ার মতো ভয়ানক দণ্ড তো আমি চাইনি
বলেছিলাম বরখাস্ত করে দাও
তাহলে জনেজনে বলে বেড়াতে পারতুম আমার দণ্ড পাওয়ার কারণ
এখন আমি লোকেদের কী করে বলবো আমার শাস্তির কথা….

আজ আর কোন স্বপ্ন বেঁচে নেই
তুমি এখন শুধুই একটা ধোঁয়াটে রাত
সায়াহ্নে ছাদের কোণে তোমার দাঁড়িয়ে থাকা দেখাটা এখন নিছকই বিলাসিতা
আমাকে দেখার জন্য কিংবা আমাকে তোমার উপস্থিতি জানান দেওয়ার জন্য বৃথাই চলাচল
এসবের আর মোটেই প্রয়োজন পড়বে না

তুমি বেঁচে থাক
যেথায় আমার একটি স্বপ্নের মৃত্যু ঘটেছিল
সেথায় তুমি চিরস্থায়ী হও;
ঈশ্বর তোমার জন্য কল্যাণ বয়ে আনুক।

বিজ্ঞাপন

যত্ন
এখানে গাছেরা হাসে,পাখিরা বসে দোল খায় আনমনে
শুধু আমার নিঃশ্বাস ভারী হয় আক্ষেপে…!
যদি পাখি অথবা গাছ হতাম
কিছুদিন অন্তত তোমার হাতের যত্ন পেতাম।

দুঃসময়

বৃষ্টিরা খকখক যক্ষ্মার কাশি
সিগন্যালে লাল পতাকা মৃত্যুর বাঁশি
গ্রীষ্মের দুপুরে ফ্রিজের শরবত
ভয় যেন মরণের পৃথিবীর শেষপথ
পুলিশেরা চৌরাস্তায় পাহারায় বসা
ডাক্তারের স্বাস্থ্যের বেহাল দশা
বেকারের ঘরে দুর্ভিক্ষের হাহাকার
প্রশাসন থেমে নেই এগিয়ে দিচ্ছে আহার
শিক্ষিতের ঘরে স্বজনের লাশ
মৃতেরা পড়ে থাকে দাফনের চাষ
দিনগুলো হতাশার অগোছালো যাত্রী
রাতগুলো কুয়াশার অন্তিম ধাত্রী
চোখগুলো গহীন খাল নৈশের প্রহরী
চেহারায় অঙ্কুরিত কষ্টের লহরী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ