রাস্তা সংস্কার না করে ৭ মেট্টিক টন চাউল উত্তোলন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩০, ২০২০ | ৮:৩৬
Link Copied Successfully!

রাস্তা সংস্কারের কাজ না করে প্রকল্পের চাল উত্তোলনের খবর পাওয়া গেছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা শাখার দেয়া প্রকল্পটির বরাদ্দ ছিল ৭ মেট্টিক টন চাউল। প্রকল্পের চেয়ারম্যান হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোনাইমুড়ি গ্রামের ইউপি সদস্য নুরুল ইসলাম।

সরজমিনে গিয়ে দেখা গেছে, চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এর বরাদ্দকৃত এই ৭ টন চাউলের বিনিময়ে রাস্তা সংস্কারের কোনো কাজ হয়নি।


খবর নিয়ে জানা গেছে, প্রকল্পটি সোনাইমুড়ী কমিউনিটি ক্লিনিক হইতে মিজি বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের কাজ। গত ২২ জুন প্রথম কিস্তি ৩.৫ মেট্রিক টন চাল এবং গত ১৮ জুন প্রথম কিস্তির ৩.৫ মেট্টিক টন চাউল উত্তোলণ করা হয়। অথচ গত তিন বছরে ওই রাস্তায় কোনো সংস্কার কাজ হয়নি বলে স্থানীয় বাসিন্দা আহসান হাবীব সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
আহছান হাবীব বলেন, উক্ত প্রকল্পের কাজ না করে প্রকল্পের বরাদ্দকৃত চাউল উত্তোলন করা ইউপি সদস্যসহ যারা এই প্রকল্প কমিটিতে রয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রকল্পের অর্থ আত্মসাতে বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানাই।

ইউপি চেয়ারম্যান আলহাজ্জ কবির হোসেন মিয়াজী বলেন, প্রকল্পের চাউল উত্তোলনের বিষয়টি আমার জানা ছিল না।

বিজ্ঞাপন

ইউপি সদস্য ও প্রকল্পের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মাটি আনার ব্যবস্থা না থাকায় কাজ শুরু করতে পারিনি। দুই বারই বরাদ্দের চাউল উত্তোলন করেছি। আমার বুধবার বা বৃহস্পতিবার রাস্তার সংস্কারের কাজ শুরু করবো।

প্রকল্পের সাধারণ সম্পাদক ও সোনাইমুড়ি আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম বলেন, আমরা নৌকার ব্যবস্থা করেছি। কাজ শিগগির করবো।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা জাকির হোসাইন বলেন, জুন ক্লোজিং। তাই আমরা দ্রুত বরাদ্দগুলো দিয়ে দিয়েছি। কাজ না করলে ৪৫ দিনের মধ্যে আমরা ব্যবস্থা নিবো। তিনি আরো জানান, কাজ না করা এমন তিনটি প্রকল্পের বরাদ্দ দেয়া হয়েছে। এগুলো আমাদের নজরধারীতে আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ