৫ কোটি টাকা দান করলেন ঊর্বশী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৪, ২০২০ | ৯:২১
Link Copied Successfully!

বিনোদন ডেস্ক

সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। সেখানে তিনি অনুরাগীদের জন্য ভার্চুয়াল ডান্স মাস্টারক্লাস শুরু করার কথা ঘোষণা করেন।
অভিনেত্রী জানান, তার ওই ক্লাসের যোগ দিতে পারবেন সকলে এবং তা একেবারে ফ্রীতে। যে কোন ব্যক্তি, যিনি নিজের ওজন কমাতে চান ও নাচ শিখতে ইচ্ছুক, ওই ডান্স ক্লাসে যোগ দিতে পারবেন। মাস্টারক্লাসে জুম্বা, তাবাতা ও লাতিন নাচ শেখান ঊর্বশী।
টিকটকে ১.৮ কোটি মানুষের সঙ্গে ওই নাচের মাধ্যমে যুক্ত হন ঊর্বশী। যার জেরে অভিনেত্রী ৫ কোটি টাকা পান। অভিনেত্রী জানান, তিনি ওই টাকা কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে দান করতে চলেছেন।
ঊর্বশী বলেন, আমি সকলের কাছে ভীষণ কৃতজ্ঞ। যে যেভাবে পেরেছেন, এই লড়াইয়ে অবদান রেখেছেন। শুধু অভিনেতা, রাজনীতিবিদ, সঙ্গীতশিল্পী বা পেশাদার ক্রীড়াবিদ নয়, সাধারণ মানুষও এগিয়ে এসেছেন। কারণ, এই সময়ে সকলের একসঙ্গে থাকাটা জরুরি, সকলের একে অপরকে সমর্থন করাটা জরুরি। কোনও অনুদানই ছোট নয়। বাকি বিশ্বের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এই করোনাভাইরাসকে হারাব।
তিনি আরও বলেন, ক্রাই থেকে শুরু করে ইউনিসেফ, স্বদেশ ফাউন্ডেশন — সকলে কোভিড-১৯ হানায় ক্ষতিগ্রস্তদের জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। তা সে দরিদ্রদের সাহায্য করাই হোক বা চিকিৎসকদের সমর্থন করা, স্বল্পআয় শ্রেণিভুক্ত মানুষ বা গৃহহীনদের সহায়তা, অথবা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত আমাদের সহকর্মীদের জন্য এগিয়ে আসা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা