ভাষা আন্দোলন থেকে গণজাগরণমঞ্চ

Default User
মাহবুবুল আলম চুননু
আপডেটঃ জুন ২৪, ২০২০ | ২:৩৭
Link Copied Successfully!

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সাংবাদিক, প্রগতিশীল সাহিত্যিক, বাংলাদেশের আপোষহীন সাংস্কৃতিক আন্দোলনের মহান দিকপাল পরম শ্রদ্ধেয় মহামতি কামাল লোহানী ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন।

ব্রিটিশ শাসনাধীনে জন্মের পরই তিনি ক্ষুদ্ধ স্বদেশ দেখতে পান। তারপর পাকিস্তানীদের বৈষম্যমূলক দুঃশাসন। বিখ্যাত লোহানী পরিবারে জন্মই তাঁকে পরবর্তীতে আন্দোলনমুখী করে তোলে। গণমানুষের স্বাধিকার আন্দোলনের হাতে খড়ি হয় বাল্যবয়সেই।

১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ গ্রহণের মধ্য দিয়েই মূলত তাঁর প্রতিবাদী হয়ে ওঠা। ১৮ বছর বয়সেই তিনি ভাষার দাবীতে জেল খাটেন।

বিজ্ঞাপন

শুরু হয় সংগ্রামী জীবন।

পাকিস্তান সরকার রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপন বন্ধের ঘোষণা দিলে তরুণ কামাল লোহানী সানজিদা খাতুনের নেতৃত্বে ছায়ানট গঠন করে রবীন্দ্র জন্মশত বার্ষিকী পালনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ছায়ানটের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭১ সালে বাঙালী জাতির মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হলে তিনি এর প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করায় বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন

স্বাধীন বাংলাদেশে তিনি মৌলবাদ, সাম্প্রদায়িকতা, স্বৈরশাসন, সেনাশাসন ও প্রতিক্রিয়াশীল সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। শোষণহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন।

গত শতকের ৮০ র দশকে সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন করে সাংস্কৃতিক আন্দোলনের অস্থির সময়ে মঞ্চে ও রাজপথে সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত করে অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।

মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার – আলবদরদের বিচারের দাবীতে অধ্যাপক জাহানারা ইমামের নেতৃত্বে গণআদালত গঠনেও তিনি উজ্জ্বল ভূমিকা পালন করেন।
পরবর্তীতে ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে তরুণ প্রজন্মের ব্যাপক অংশগ্রহণে গণজাগরণ মঞ্চ গঠনেও তিনি কার্যকর ভূমিকা রাখেন। মঞ্চে থেকে যুদ্ধাপরাধী – লুটেরা – দূ্র্বৃত্তদের বিরুদ্ধে জ্বালাময়ী শ্লোগান ও বক্তব্য দিয়ে তিনি সারা দেশের তরুণ – যুবাদের চেতনার পিদিমে অগ্নি প্রজ্জ্বলন করেন। স্বাধীনতাপূর্বকালে পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে রচিত ও প্রচারিত শ্লোগানগুলো —- ” তুমি কে, আমি কে, — বাঙালী – বাঙালী ; তোমার আমার ঠিকানা, পদ্মা – মেঘনা – যমুনা ” ইত্যাকার উদ্দীপক শ্লোগানগুলো তরুণদের কন্ঠে তুলে দিয়ে সমগ্র বাঙালী জাতির চেতনাকে নবরূপে শানিত করায় তাঁর অবদান অপরিসীম। যদিও পরবর্তীতে কায়েমী স্বার্থবাদীদের চক্রান্তে ” গণজাগরণ মঞ্চ ” বন্ধ হয়ে যায়।

জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আদর্শিক সংগঠন ” উদীচী ” এর সভাপতির পদ অলংকৃত করে এদেশের সুষ্ঠু সংস্কৃতি চর্চা এবং ধারাকে বেগবান করেন।
চির সংগ্রামী কামাল লোহানী ২০ জুন ২০২০ তারিখে মৃত্যুবরণ করেন।

কামাল লোহানী বাঙালী জাতিসত্তার স্বাধীন ও বিপ্লবী বিকাশ এবং সমাজতন্ত্রের ঝান্ডা আমৃত্যু উর্ধ্বে তুলে ধরেছেন। সত্য ও ন্যায়ের ঝান্ডা উড়াতে উড়াতেই তিনি আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছেন।

তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মের চেতনায় মঙ্গলপ্রদীপ হয়ে জ্বলবে। কামাল লোহানীদের আদর্শের মৃত্যু নেই ।

লেখক- সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ