
উপকরণ সংকটে শাহরাস্তিতে করোনা নমুনা সংগ্রহ বন্ধ


শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপকরণ সংকটে করোনাভাইরাস(কোভিড-১৯) নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। যার ফলে জ্বর, সর্দি- শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীরা নমুনা দিতে এসে ফিরে যেতে হচ্ছে।
বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১১টায় শাহরাস্তি পৌর এলাকার উপলতা গ্রামের বাসিন্দা মাহবুব আলম জানান, তিনি অসুস্থ্যতার কারণে নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করতে নমুনা দেয়ার জন্য হাসপাতালে এসেছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কীট নেই বলে জানান এবং তার নমুনা পরীক্ষা করতে পারেননি।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রতীক সেন জানান, কীট সংকটের বিষয়ে আমরা সিভিল সার্জন কার্যালয়ে জানিয়েছি। সেখান থেকে দেয়া হলে আমরা নমুনা সংগ্রহ করতে পারবো।


উল্লেখ্য, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত ৩২৭ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২৬৭ টি নমুনার রিপোর্ট এসেছে। রিপোর্টে ৬৩ জন আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ৪ জন সুস্থ্য ও ৩ জন মৃত।

























