তবে এটি সুখবর কেন?

Default User
খালেদ মিঠু
আপডেটঃ জুন ৭, ২০২০ | ৪:৫২
Link Copied Successfully!

ঢাকাতে এখন অনেক এলাকায় হাজার হাজার লোক মাইল্ড করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রায় ৬ ধরনের করোনার মধ্যে মাইল্ড করোনা হচ্ছে সবচেয়ে দুর্বল করোনা। এটা খুবই সাধারণ এবং স্বাভাবিক জ্বর মাত্র। মনে হবে সিজেনাল জ্বর। হঠাৎ করে জ্বর শুরু হয় দুই থেকে তিন দিন থাকে এবং সাধারণ নাপাতেই জ্বর চলে যায়। কোন এন্টিবায়োটিকও খাওয়া লাগেনা। এক পরিবারে একজনের জ্বর হলে একসাথে ওই পরিবারের আরো 4-5 জনের জ্বর হচ্ছে। টেস্ট করলে পজেটিভ আসে।

তবে এটি সুখবর কেন?

কারণ এই সামান্য জ্বরে তার ভিতর এন্টিবডি তৈরি হয় এটি তার পরবর্তী সেফটির জন্য একটা কারন হবে। ৩৩৩ কল সেন্টারে আমরা যুক্ত হওয়ায় সবচেয়ে বেশি কল রিসিভ করছেন এরকম কয়েকজন ডাক্তারের সাথে গতকাল আলাপ হয়। যার মধ্যে একজন‌ প্রায় চার হাজার কল রিসিভ করেছেন। ৩৩৩ কল রিসিভ রেংকিং এ তার অবস্থান দ্বিতীয়। সবার ভাষ্যমতে নারায়ণগঞ্জ ও গাজীপুর সহ বিভিন্ন জায়গায় এরকম হাজার হাজার লোকের মাইল্ড করোনা হচ্ছে।

বিজ্ঞাপন

মনে হচ্ছে স্বাভাবিক ফ্লুর মত । এই জ্বরে কারো কারো হালকা গলা ব্যথা হয়, কেউ কেউ ঘ্রাণ পায় না, কেউ কেউ শারীরিক দুর্বলতা অনুভব হয়। এছাড়া কোন শ্বাসকষ্ট হয় না। কিংবা কোন বড় কষ্ট হয় না কিন্তু টেস্ট করলে করোনা পজিটিভ আসছে। আমাদের এলাকাতে আমাদের বিল্ডিং সহ আশেপাশে প্রায় 20 থেকে 25 পরিবারে এরকম হয়েছে। কেউ টেরই পায় নাই যে এটা করোনা। এত স্বাভাবিক জ্বর, মাত্র দুই দিনেই জ্বর শেষ। আইসিউ পর্যায় শুধু তারাই যাচ্ছে যাদের আগের থেকেই মাল্টি অর্গান ফেইলর ছিল। যারা জীবনের অধিকাংশ সময় এসিতে কাটিয়েছেন। ইমিউনিটি একেবারেই কম। অন্যদিকে হায়াতও শেষ। এইজন্য দেখবেন সমাজের উচ্চ পর্যায়ের লোকের সমস্যা বেশি।

যাই হোক, এভাবে খুব স্বাভাবিক জ্বরের মাধ্যমে যদি অধিকাংশ লোকের করোনা হয়ে যায় আলটিমেটলি অটোমেটিক অ্যান্টিবডি তৈরির কাজ হয়ে যাচ্ছে এবং যার ফলে আল্লাহ প্রদত্ত ভ্যাকসিনেশন চলছে। এইজন্য এরকম জ্বর হলে ভয়ের কোন কারন নাই। স্বাভাবিক চিকিৎসায় ২-৩ দিনে ভালো হয়ে যাবেন। আর অন্যদিকে মনে মনে আলহামদুলিল্লাহ বলতে পারেন এ যাত্রায় আল্লাহ চাহে তো আপনি বেঁচে গেলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন|

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ