সুন্দর হতে গিয়ে প্রতারিত হবেন না

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩, ২০২০ | ২:৪০
Link Copied Successfully!

লক্ষ্য করা গেছে, চর্মরোগ বিশেষ করে নারীদের মুখের ব্রণ, ব্রণজনিত দাগ কিংবা অন্য কোনো সমস্যার জন্যে কতিপয় ডাক্তার এমন কিছু ব্র্যান্ডের ক্রিম, লোশন, ওষধ প্রেসক্রাইব করেন যা অনেক বড় বড় নামকরা ওষুধের দোকানেও পাওয়া যায় না। এমনকি বড় বড় শহরের নামকরা হাসপাতালের সামনের বিখ্যাত ওষুধের দোকানেও পাওয়া যায় না। ডাক্তারকে জানালে তিনি কৌশলে উত্তর দিয়ে থাকেন।

প্রিয় পাঠক, এর রহস্য উদঘাটনের চেষ্টা করে যা জানা গেছে ও বোঝা গেছে তা রীতিমতো ভয়াবহ। পাঠকের সতর্কতার জন্যে শেয়ার করছি।

একজন ভুক্তভোগী জানান, ‘বড় শহরের নামকরা এক ওষুধের দোকানের বিক্রয়কর্মীকে প্রেসক্রিপশন দেখিয়ে বললাম কোথায় পাওয়া যেতে পারে। তিনি বললেন টাকা অগ্রিম দিয়ে যান পরের সপ্তাহে পাবেন। কারণ জানতে চাইলে বলেন এ ক্রিমগুলো অনেক দামী কিন্তু এখানে চলেনা। কেমন দাম তা শুনে আক্কেল গুড়ুম অবস্থা। কোনোটা আড়াই হাজার, কোনোটা তিন/ চার হাজার পর্যন্ত। যাহোক, অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাধ্য হয়েই অগ্রিম টাকা দিয়ে পরের সপ্তাহে পাওয়া গেছে কিন্তু সব-কয়টা পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

অনন্যোপায় হয়ে বিক্রয়কর্মীর সাথে আন্তরিকতা নিয়ে তার সাহায্য প্রার্থনা করলে সে ঐ ভুক্তভোগীর অসহায়ত্ব দেখে বলল, আপনি আরেক শহর থেকে এসেছেন। এতো জায়গায় না খুঁজে যে ডাক্তার দেখিয়েছেন তাঁর চেম্বার এর আশপাশের ওষুধের দোকানে খোঁজ করে দেখেন, পাবেন।’ বিস্ময় জাগে, এতো বড় দোকানে নেই। আর ওখানকার ছোট দোকানে থাকবে?’

কৌতুহল নিয়ে নির্দিষ্ট ডাক্তারের চেম্বারের সামনের ছোট দোকানে খোঁজ করে পাওয়া গেছে। ক্ষানিকটা বিস্মিত। পরে জানতে পারা গেল মূল কারণ।

দুর্ভাগ্যজনক যে, কিছু চুক্তিবদ্ধ ডাক্তার কেবল অর্থের লোভে ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানিকৃত (আদৌ সেগুলোর বৈধতা নিশ্চিত হওয়া যায়নি) একই উপাদানের ক্রিম/ লোশন এর বিভিন্ন ব্র্যান্ড যেগুলোর মূল্য দেশীয় ব্র্যান্ডের চেয়ে ৮/১০ গুন বেশি। শুধু যেসব জায়গায় এসব লোভী ডাক্তাররা চেম্বার করেন সেসব জায়গার ফার্মেসীগুলোতে পাওয়া যায়। কারণ, দালালচক্র সেখানে পৌঁছে দেয়। রোগীদের পকেট কেটে নেয়া হয়।

বিজ্ঞাপন

সাধারণত এসব অর্থলোভী ডাক্তারদের খপ্পরে পড়েন ব্যাবসায়ী / প্রবাসীদের স্ত্রী / কন্যা, চাকরিজীবী নারী অথবা সচ্ছল পরিবারের নারী / কন্যারা। সুকৌশলে আলাপচারিতায় রোগীর আর্থিক অবস্থা বুঝে নেয়া হয়। কোনো কোনো নারী পণ করে বসেন ” খুবসুরাত কিলিয়ে কুচভি করেগা”। এমন মনস্তাত্ত্বিক বাস্তবতাকেও কাজে লাগানো হয়। অধিকাংশ রোগী যেহেতু নারী, তাই স্পর্শকাতর বটে। অনেক সময় তাদের বুঝিয়ে বলাই মুশকিল হয়ে পড়ে প্রেসক্রিপশনে লিখা একই নামের ক্রিম কেনা না হলে। অথচ একই Generic Name এর ক্রিম / ওষুধ বাংলাদেশের নামকরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো উৎপাদন ও বাজারজাত করে আসছে। এগুলোর দামও হাতের নাগালে।

তাই, রোগী সাধারণ সাবধান! এখন থেকে চড়া মূল্যের ওষুধের Generic Name দেখে দেশীয় নামকরা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একই উপাদানের ওষুধ পাওয়া গেলে তা ক্রয় করাই উত্তম হবে। আমাদের দেশীয় ওষুধ বিশ্বমানের। সেগুলো বিশ্বের প্রায় শতাধিক দেশে রপ্তানি হচ্ছে।

পুনশ্চঃ এই লেখাটি সকল ডেডিকেটেড ডাক্তারের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান রেখে লেখা হলো। তারপরও কেউ দুঃখ পেয়ে থাকলে আমি দুঃখিত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ