টরন্টোর পর এবার মন্ট্রিয়েলে লুটেরা বিরোধী মানববন্ধন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৫:৩৬
Link Copied Successfully!

বাংলাদেশ থেকে দুর্নীতি ও ব্যাংকের টাকা লুট করে কানাডায় পাচারের প্রতিবাদে এবার মন্ট্রিয়েলে বসবাসরত বাংলাদেশিরা সোচ্চার হচ্ছেন।

‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ স্লোগান নিয়ে ৮ মার্চ বিকেল সাড়ে ৩টায় মন্ট্রিয়েলের পার্ক মেট্রোর সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা।

প্রসঙ্গত, ব্যাংক লুট ও অর্থ পাচারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। টরন্টোয় কয়েক দফা মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশও হয়েছে।

বিজ্ঞাপন

মন্ট্রিয়েলের মানববন্ধন কর্মসূচির আয়োজকদের পক্ষে বলা হয়েছে, জন্মভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে দুর্বৃত্তরা কানাডায় এসে যাতে নিরাপদ আবাস গড়ে তুলতে না পারে সে জন্যই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। টরন্টোর পর মন্ট্রিয়েল থেকেও আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে, কানাডাকে কিছুতেই বাংলাদেশি লুটেরা, অর্থ পাচারকারীদের নিরাপদ গন্তব্য হতে দেওয়া হবে না।

আয়োজকেরা মন্ট্রিয়েলে বসবাসরত বাংলাদেশিদের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার টরন্টোয় প্রতিবাদ সভা: এদিকে টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরাও তাদের চলমান ‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ আন্দোলনের অংশ হিসেবে ৭ মার্চ প্রতিবাদ সভা ডেকেছে।

বিজ্ঞাপন

২৬৭০ ড্যানফোর্থ অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ সেন্টারে সন্ধ্যা ৬টায় লুটেরা ও অর্থ পাচারকারীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ সভা হবে। টরন্টোয় বসবাসরত বাংলাদেশিদের এই প্রতিবাদ সভায় যোগ দিতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ