স্বাস্থ্যের জন্য উপকারী গোলমরিচের

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৭, ২০২১ | ২:০০
Link Copied Successfully!

মসলা হিসেবে গোলমরিচের জুড়ি নেই। খাবার সুস্বাদু ও মজাদার করতে এই উপাদানের বিকল্প নেই। কাচ্চি, তেহারি, স্যুপসহ মুখরোচক খাবারে গোলমরিচ ব্যবহার করা হয়। এই মরিচ স্বাদে ও গন্ধে যেমন অতুলনীয়, তেমনই এটি আমাদের স্বাস্থ্যের জন্যও উপকারী।

ভিটামিনের বড় একটি উৎস গোলমরিচ। এটি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, ক্যালসিয়ামসমৃদ্ধ। শরীরের অতিরিক্ত মেদ ঝেড়ে ফেলাসহ নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে গোলমরিচের। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনের আলোকে গোলমরিচের স্বাস্থ্যগুণ সম্পর্কে দেওয়া হলো-

ওজন হ্রাস
খাদ্য হজমে ভূমিকা রাখে গোলমরিচ। এটি চর্বি কমাতেও সহায়তা করে। ফলে ওজন কমে দ্রুত। এই মসলা ফাইটোনিউট্রিয়েন্টস ফ্যাট কোষগুলো ভেঙে দিতে সহায়তা করে ফলে দেহে উপস্থিত অতিরিক্ত ফ্যাট ও টক্সিন থেকে মুক্তি পাওয়া যায়।

বিজ্ঞাপন

কাশি-সর্দি দূর করে
আধা চামচ মধু ও এক চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খান। এটি ফ্লু, গলা ব্যথায় কাজ করবে। এ ছাড়া আদা, দারুচিনি ও এলাচ দিয়ে চায়ের সঙ্গে অল্প গোলমরিচ যোগ করে আপনি পান করতে পারেন। করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি বেশ উপকার বয়ে আনে।

পেটের অসুখ দূর করে
গোলমরিচে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে পাইপারিন, যা পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ উদ্দীপিত করে, যা খাবারের সঠিক হজমের জন্য প্রয়োজনীয়। এটি পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া প্রতিরোধ করে।

ইনফেকশন
গোলমরিচের আর একটি উপকারিতা হলো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা। এই মসলার অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এবং সংক্রমণ নিরাময়ে অত্যন্ত উপকারী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ