
হাজীগঞ্জ আল আরাফাহ বাসের প্রধান কার্যালয় ও বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন


হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড সংলগ্ন আল আরাফাহ বাসের নতুন কার্যালয় উদ্বোধন ও লক্ষ্মীপুর- ভায়া হাজীগঞ্জ কচুয়া ঢাকা মহাসড়কের বিআরটিসি বাসের সার্ভিসের উদ্বোধন করেন হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদ।
ওই সময় উপস্থিত ছিলেন আল-আরাফা বাসের বাস ও বিআরটিসি বাসের দায়িত্ব থাকা উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়ন যুবলীগের আহবায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ।
শনিবার বাদ আছর আল আরাফাহ বাস এর প্রধান কার্যালয় বিশ্বরোড সংলগ্নে প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও আয়োজন শেষে প্রধান অতিথি প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন এবং পরে বিআরটিসি বাস সার্ভিস এর উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


এই দুটি সার্ভিস প্রসঙ্গে উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল পপুলার বিডিনিউজকে বলেন, এখন থেকে নিয়মিত 20 মিনিট পর পর আল আরাফাহ বাস রামগঞ্জ থেকে হাজীগঞ্জ বিশ্বরোড হয়ে ঢাকা যাতায়াত করবে এবং হাজীগঞ্জ বাজার যানজট নিরসনের লক্ষে এই আল আরাফাহ বাস সার্ভিস প্রধান কার্যালয় বিশ্বরোডে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া বিআরটিসি বাস লক্ষীপুর থেকে হাজিগঞ্জ ঢাকা যাতায়াত করবে বলেও জানান তিনি।

























