শিল্পাচার্য জয়নুল আবেদিনের চলে যাওয়ার ৪৪ বছর

Default User
মাহবুবুল আলম চুননু
আপডেটঃ মে ৩০, ২০২০ | ২:১৫
Link Copied Successfully!

শিল্প চিন্তার বিষয় এবং চিন্তার বাস্তব ও অকপট প্রকাশ।
এমন মনন – ভাবনা থেকেই শিল্পাচার্য জয়নুল আবেদিন চারু শিল্পের আবেদনকে আপামর জনতার দ্বারে পৌঁছে দিয়েছিলেন।

শিল্পচর্চার অগ্রনায়ক , পথপ্রদর্শক, বাঙলার প্রকৃতি ও মানুষের চিত্রকর এবং সাংস্কৃতিক আন্দোলনের অগ্নিপুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪ তম প্রয়াণবার্ষিকী নীরবে – নিভৃতে চলে গেল গত ২৮ মে। ১৯৭৬ সালের এই দিনে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

নিষ্ঠুর করোনাকালে শিল্পাচার্যের প্রতি অফুরান আবেগ – শ্রদ্ধা – ভালোবাসা – অকৃত্রিম কৃতজ্ঞতা থাকা স্বত্বেও জাতি অন্যবারের মত এবার জনসমাগম হবে, এই কারণে সীমিত পর্যায়ে স্যারের মৃত্যুবার্ষিকী পালন করে।
মূলত তাঁর হাত ধরেই আমাদের চিত্রশিল্প বিকশিত হয়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত করেন ঢাকা আর্ট কলেজ যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এই আর্ট কলেজকে ঘিরেই অতীতে অনেক নামীদামি শিল্পী সৃষ্টি হয় এবং চারুকলা আন্দোলন গণমানুষের মনোজগতে ঢেউ তোলে।

বিজ্ঞাপন

তিনি শিল্প আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তাঁর শিল্পকর্ম জগতবিখ্যাত। ১৯৪৩ সালের মহা দূর্ভিক্ষ নিয়ে এঁকেছেন ” দূর্ভিক্ষের রেখাচিত্র “, ১৯৬৯ সালে গণঅভ্যুথ্যানের প্রেক্ষাপটে অনেক ছবি এঁকেছেন। ১৯৭০ সালে বাঙলার উৎসব এবং প্রকৃতি নিয়ে ৬৫ ফুট দীর্ঘ ” নবান্ন ” চিত্রকর্মটি আঁকেন। ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় নিয়ে ” মনপুরা ” নামে হৃদয়স্পর্শী চিত্রটি আঁকেন।

শিল্পাচার্যের কালজয়ী চিত্রকর্ম আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলে।

মহান শিল্পাচার্যের ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ও উদিচি শিল্পীগোষ্ঠী এর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন এবং স্যারের পবিত্র আত্মার শান্তি কামনা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ