মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর মূল চালিকাশক্তি ছিল বাংলাদেশ ছাত্রলীগ

Default User
’শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২১ | ৭:৫৬
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল চালিকাশক্তি ছিল বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য গৌরবের। আমি নিজেও বাংলাদেশ ছাত্রলীগের প্রথম আইন বিষয়ক সম্পাদক ছিলাম। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে স্বাধীনতার সংগ্রামে ছাত্র সংগঠন ভূমিকা রেখেছে। এক্ষেত্রে বিরল বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে। তাই ছাত্রলীগের ঐতিহ্য ধরে রেখে বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, এই রাষ্ট্রের যত অবকাঠামো আছে সবকিছু বঙ্গবন্ধু রূপ রেখা দিয়ে গেছেন। মাত্র ৯ মাসে তিনি একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটি অন্যতম দেশে পরিনত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন এই দেশ অবহেলিত নয়। সকল ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বেচেঁ থাকলে এদেশ দ্রুত এগিয়ে যাবে।

তিনি সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি শেষে চাঁদপুর পলিটেকনিকেল ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,জিয়াউর রহমান হাতেম,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার প্রমুখ। পরে ড. সেলিম মাহমুদ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জবিত হয়ে জীবন গঠনের লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই উপহার তুলে দেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ