চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৬ | ৭:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের পুরাণবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রি এবং মূল্য তালিকা না রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আরোপ করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে মাস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রির দায়ে মেসার্স সেলিম খান অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স মৌলভী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় হোটেলে সংরক্ষিত পচা ও বাসি খাবার ধ্বংস করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানয় জানান, অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের