
মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা


মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু প্রধানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। মতলব পৌরসভার আয়োজনে রবিবার (১ নভেম্বর) বেলা এগারোটায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য স্মৃতিচারণ করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল,সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর,
মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর, মরহুমের পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মরহুমের ভাতীজা মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, মতলব পৌরসভার প্রশাসকনিক কর্মকর্তা নুরুজ্জামান প্রমুখ।এসৃয় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম,মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সভাপতি ও মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির,সাবেক কমিশনার শাহজাহান সাগরসহ পৌরসভার কর্মকর্তা,কর্মচারীবৃন্দ এবং সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ।স্মৃতিচারণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম মোজাম্মেল হক।





























