হাজীগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থানান্তরে আগামীকাল থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

Reporter
মোঃ ইউসুফ বেপারী
আপডেটঃ নভেম্বর ১, ২০২৬ | ৩:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে রাস্তা সম্প্রসারণের কাজের সুবিধার্থে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করা হবে। এ কারণে আগামী ২ নভেম্বর (সোমবার) থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর হাজীগঞ্জ সদর দপ্তর থেকে ১ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা-চাঁদপুর সড়কের হাজীগঞ্জ বাজারে রাস্তা সম্প্রসারণের কাজ চলমান থাকায় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি নিরাপদ দূরত্বে স্থানান্তরের প্রয়োজন দেখা দিয়েছে। এ কাজের অংশ হিসেবে ২ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুঁটি স্থানান্তরের কাজ চলবে এবং কাজ চলাকালীন বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া রাস্তার দুই পাশে পৌরসভার পানির লাইন, গ্যাস, ইন্টারনেট, ওয়াইফাই ও ডিশ লাইনের তার থাকায় খুঁটি স্থানান্তরের সময় যানজট সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় উন্নয়নমূলক কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ হাজীগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থানান্তরে আগামীকাল থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী ফ্যাসিষ্ট ও স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিবে যুবদল: ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি হাজীগঞ্জে বিএমে সেরা হাজীগঞ্জ সরকারি পাইলট, জিপিএ-৫’ সেরা আহমাদিয়া কামিল মাদ্রাসা হাজীগঞ্জে সর্বোচ্চ পাস ডিগ্রি কলেজে, সর্বনিন্ম বলাখাল মকবুল আহমেদ কলেজে শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় অর্ধেকের বেশি অকৃতকার্য নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয় ফ্যাশন, কসমেটিকস ও ট্রেন্ডিং পণ্যের সমাহার নিয়ে হাজীগঞ্জে আসছে ‘Smrity’s Collection’ শাহরাস্তিতে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক নজরুল এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে কচুয়া থানার ওসির বার্তা চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন চাঁদপুরে পচা ইলিশ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা হাজীগঞ্জে এইচএসসি ফলে উদ্বেগ, অধিকাংশ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মনোরম পরিবেশে যাত্রা শুরু ‘বটঘর টি হাউজ মায়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইলেন রাজারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বেপারি মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল