১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৬ | ১০:২৬
Link Copied Successfully!

পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি বিশেষ সম্মাননা পেয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের শিক্ষার্থী শোয়াইব দিন শহীদ। রাজধানীতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবে অংশ নিয়ে এ সম্মাননা অর্জন করে সে। শোয়াইব নারায়ণগঞ্জে অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার শিক্ষার্থী।

সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তোলা এবং হাফেজ শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মানিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শাখার ১ হাজার ৭৫৯ জন হাফেজ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ, পাগড়ি বা স্কার্ফ এবং অ্যাওয়ার্ড ব্যাগ তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের পিতা-মাতাকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সন্তানদের কুরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার পেছনে অভিভাবকদের ত্যাগ, পরিশ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

শোয়াইবের এ অর্জনে আনন্দিত তার পরিবার। মুঠোফোনে শোয়াইবের বাবা শহীদুল্লাহ রানা বলেন, আমার একমাত্র পুত্র সন্তান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবে অংশগ্রহণ করেছে। পাশাপাশি বিশেষ সম্মাননাও পেয়েছে। সন্তানের এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন, যেন সে ভবিষ্যতে কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলে দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করতে পারে।

আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কুরআন গবেষক, আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক ও হাফেজ শিক্ষার্থীরা অংশ নেন। পবিত্র কুরআনের তিলাওয়াত, হাফেজদের উপস্থিতি এবং অভিভাবকদের আনন্দ-গর্বে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

আয়োজকদের এ উদ্যোগ হাফেজ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের গড়ে তোলার পেছনে অভিভাবকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের সন্তান শোয়াইবের এ অর্জনে আনন্দিত স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের প্রত্যাশা, পবিত্র কুরআনের শিক্ষা ধারণ করে শোয়াইব ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বদরপুর দাখিল মাদ্রাসায় সমাবেশ, নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে: এনামুল হক বাদল হাজীগঞ্জে টপসয়েল কাটার কারনে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী ও আলোচনা সভা জেলা পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন , আব্দুল্লাহ আল মাহীদকে নিয়ে সুবিদপুর দারুল কুরআন মাদরাসায় আনন্দ র‍্যালি স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি দুর্নীতি, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ঘোষণা দিলেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পারিবারিক সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১