চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৬ | ৮:৪৭
Link Copied Successfully!

দ্বীনের দাওয়াত, ঈমানের মেহনত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

তাবলীগ জামাতের আয়োজনে ২২, ২৩ ও ২৪ অক্টোবর আজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার শহরের পুরান বাজার দোকান ঘর এলাকার মেঘনাপাড়ে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমা ময়দানে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ময়দানে প্যান্ডেল তৈরি ও আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। সকাল থেকেই মুসুল্লিদের আগমণ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, আজ ২২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা সমাপ্ত হবে।

ইজতেমায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিন দিনব্যাপী এই ইজতেমায় কোরআন-হাদিসের আলোকে বয়ান, জিকির-আযকার এবং শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২ কচুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মতলবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ছোট ভাই মহসিনের বিরুদ্ধে ইউএনওর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরলেন শাহরাস্তির সেই বৃদ্ধ মা কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে মতলব আল রশিদ ক্লাবের সংবর্ধনা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ হাজীগঞ্জে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ইঞ্জি. মমিনুল হক এমপি’কে অলিপুর উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা