POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬ | সময়: ৮:৪৭ পূর্বাহ্ণ

দ্বীনের দাওয়াত, ঈমানের মেহনত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

তাবলীগ জামাতের আয়োজনে ২২, ২৩ ও ২৪ অক্টোবর আজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার শহরের পুরান বাজার দোকান ঘর এলাকার মেঘনাপাড়ে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমা ময়দানে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ময়দানে প্যান্ডেল তৈরি ও আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। সকাল থেকেই মুসুল্লিদের আগমণ শুরু হয়েছে।

তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, আজ ২২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা সমাপ্ত হবে।

ইজতেমায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিন দিনব্যাপী এই ইজতেমায় কোরআন-হাদিসের আলোকে বয়ান, জিকির-আযকার এবং শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন