চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৬ | ৭:৩২
Link Copied Successfully!

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়াতে চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব।

বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ এই চারদিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে তিনি মতবিনিময় ও আলোচনা সভা করবেন।

বিজ্ঞাপন

সফরের মূল লক্ষ্য হলো সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, নতুন নেতৃত্বের বিকাশ এবং পেশাজীবীদের সংগঠনের কার্যক্রমে আরও সম্পৃক্ত করা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সাংগঠনিক সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

সফরসূচি অনুযায়ী, প্রথম দিন ২১ অক্টোবর চট্টগ্রাম পৌঁছে রাতে জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক করবেন। দ্বিতীয় দিন ২২ অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। তৃতীয় দিন ২৩ অক্টোবর কক্সবাজার জেলার আলোচনা সভায় দায়িত্বশীল নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। চতুর্থ দিন ২৪ অক্টোবর চাঁদপুর জেলা কমিটির সৌজন্যে মতবিনিময় সভা ও সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ কর্মসূচিতে অংশ নেবেন।

নেতৃবৃন্দ আশা করছেন, নাফিজ মাহবুবের এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২ কচুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মতলবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ছোট ভাই মহসিনের বিরুদ্ধে ইউএনওর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরলেন শাহরাস্তির সেই বৃদ্ধ মা কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে মতলব আল রশিদ ক্লাবের সংবর্ধনা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ হাজীগঞ্জে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ইঞ্জি. মমিনুল হক এমপি’কে অলিপুর উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন সাংবাদিকদের কুত্তার মতো পিটানো দরকার : এনায়েতুল্লাহ আব্বাসী শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ফারুক হোসেন মিয়াজি