আলীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৬ | ৮:৪৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ খলিলুর রহমান মজনু এর একমাত্র পুত্র সন্তান জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল দাস বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তিনি সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মো. মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সমাজের অন্যতম শক্তি। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একসঙ্গে বসবাস করতে হবে। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে বিষয়ে সবার সহযোগিতা কাম্য।

তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, আলীগঞ্জ শ্রী শ্রী দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি অমৃত কুমার দাস, সহ-সভাপতি স্বপন দেবনাথ, সাধারন সম্পাদক সুমন চন্দ্র দাস, হারুন আর রশিদ খোকা,আজহারুল ইসলাম, হুুমায়ন মজুমদার, সিরাজুল ইসলাম,আবু সুফিয়ান রিপন, বাবুল মজুমদার,৯নং ওর্য়াড যুবসমাজ প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ধর্ম নয়, সবার আগে পরিচয় আমরা বাংলাদেশি’: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সুদানে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত শাহরাস্তি পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী ঊষার স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন সভাপতি জহির, সম্পাদক মুন্না আলীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু ঠিকাদারের গাফিলতির কারনে, মতলবের মাছুয়াখাল -চারটভাঙ্গা সড়কের কাজ শেষ হয়নি ৪ বছরেও  ‎কচুয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি আহমেদ জিয়াউর রহমান ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর ২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১ চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায় কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়াজির প্রার্থীতা ঘোষণা ফরিদগঞ্জে জালনোটসহ চার নারী আটক, পুলিশের কাছে দিলেন ব্যবসায়ীরা