
বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন


মতলব দক্ষিণ উপজেলার বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর বিকাল ৪টায় বহরী উচ্চ বিদ্যালয় মাঠে বহরী রবিউল্লাহ দিঘীরপাড় স্পোর্টিং ক্লাব ও উত্তর বহরী স্পোটিং ক্লাব মধ্যকার মেঘা ফাইনাল মিনি ফুটবল প্রতিযোগিতায় ১-০ গোলে রবিউল্লাহ দিঘীরপাড় স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করেন।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর। বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্ধোধক উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, উপাধি উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা শামীম হোসেন মিয়াজী,টুর্নামেন্টের উদ্যোক্তা এবং আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের সদস্য সচীব সোহেল মিয়াজী,ম্যাচ পরিচালক সাব্বির বকাউল, মজিদ পাটোয়ারী, ইব্রাহিম মিয়াজী, রফিক বকাউল, আব্দুল মমিন মিয়াজী, মামন হোসেন মিয়াজী, আবুল কালাম, সবুজ প্রধান, হামিম তালুকদার, রাজিব বকাউল, রয়েল সরকার, রাব্বি মৃধা, শাহীন প্রধান, আব্দুল মান্নান বেপারী প্রমুখ।




























