
মধ্যপ্রাচ্য সংঘাত
সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬
Link Copied Successfully!


সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এই পৃথক হামলায় তিন বিদেশি বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছেন।
হামলার লক্ষ্যবস্তু হওয়া আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত এবং ২৮ জন আহত হন। অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সুদানের এক নাগরিক নিহত ও আরও আটজন আহত হন।
সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদের উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং সানায় একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।




























