চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ১১:২৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে শিশু চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পরে মৃত্যুবরণ করেছে। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তার (৬) এর অবস্থায়ও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এসব তথ্য নিশ্চিত করেন শিশুর সম্পর্কে খালা ইয়াছমিন আক্তার। তিনি বলেন, রাব্বির মা ইমা আমার আপন খালাত বোন।
তিনিই ফোন করে জানিয়েছেন ভোর ৪টার দিকে রাব্বি মারাগেছে। অপর শিশু ফাইজার অবস্থাও আশঙ্কাজনক। বিকেলে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ৩ অক্টোবর বেলা ২টার দিকে শহরের নিউ ট্রাক রোড আর এস টাওয়ারের পঞ্চম তলায় পশ্চিম পাশের ফ্ল্যাটের বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার ও মো. সাব্বির দগ্ধ হয়েছে। প্রথমে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ঘটনার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান জানান, দগ্ধ দুই শিশুকে তিনি নিজেই চিকিৎসা দিয়েছিলেন। ফাইজার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। অপর শিশু রাব্বির শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

নিহত রাব্বি ও ফাইজা খালাত ভাইবোন। তারা মায়ের সাথে ঘটনার দিন চাঁদপুর শহরের ওই বাসাতে বেড়াতে আসেন। তাদের উভয়ের বাড়ি পাশবর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায়।

বিজ্ঞাপন

এদিকে ঘটনাস্থল চাঁদপুর শহরের আরএস টাওয়ারের মালিকের কাছে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ভাড়াটিয়া শিশুদের খালা ইয়াছমিন গত আড়াই বছর এই বাসায় ভাড়া থাকেন। তার স্বামী সোহেল দেওয়ান সৌদি প্রবাসী। তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার এলাকায়। এই ঘটনার পর তারা শিশুদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় কোন আইনি প্রদক্ষেপ নিতে পারেননি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু