বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৬, ২০২৬ | ৮:৩২
Link Copied Successfully!

শিক্ষকদের পাশে দাঁড়ানো : পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, সুজাতপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. শাহিন খান, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমেদ ও আমিয়াপুর মাদ্রাসার সুপার ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি।
আলোচনা সভায় আগামী ৮ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশে মতলব উত্তরের শিক্ষকরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার