
হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে


চাঁদপুরের হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ইমন এক্সপোর্ট গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পৌর হকার্স মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মো. মানিক মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মার্কেটের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর হকার্স মার্কেট মালিক সমিতির সভাপতি মো. অহিদুল ইসলাম, সহ-সভাপতি আমিন মিয়া সেন্টু ও মো. জসিম রানা, সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ৭ নম্বর ওয়ার্ড কমিশনার মো. আব্দুল্লাহ, যুব নেতা মনির খন্দকার ও মেহেদি হাসান গাফফার, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, ব্যবসায়ী সোহেল রানা, হাসান মেহেদীসহ পৌর হকার্স মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ সময় বক্তারা ইমন এক্সপোর্ট গ্যালারির নতুন পথচলার জন্য শুভকামনা জানান। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে হাজীগঞ্জের ব্যবসায়িক অঙ্গনে একটি পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করবে।
পরে ইমন এক্সপোর্ট গ্যালারির উত্তরোত্তর সাফল্য, ব্যবসায়িক সমৃদ্ধি, প্রতিষ্ঠানের মালিক ও কর্মরতদের কল্যাণ এবং সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মো. মানিক মজুমদার উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠানের পথচলায় সবার দোয়া, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন। ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


























