রুপচর্চায় ঘি কতোটা উপকারি

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ মে ২৩, ২০২০ | ৮:২৪
Link Copied Successfully!

ঘি খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তেমনি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এই উপাদান বেশ কার্যকর। ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ত্বকে ঘি ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

জেনে নিন ঘি কতটা উপকারিতা সম্পর্কে-

# ত্বককে আর্দ্রতা দিতে ময়েশ্চারাইজার হিসেবেও ঘি কার্যকর। সপ্তাহে দুই থেকে তিনবার মুখে ঘি দিয়ে মাসাজ করুন। ত্বক হয়ে উঠবে মসৃণ ও নরম। চাইলে ঘি-এর সঙ্গে সামান্য পানিও মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ মুখে লাগিয়ে আলতো করে মাসাজ করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

বিজ্ঞাপন

# ঠোঁট ফাটা কিংবা ঠোঁটের কালো ভাব দূর করতেও ঘি উপকারী। তাছাড়া দাগ-ছোপ হালকা করতেও ঘি ব্যবহার করতে পারেন। ঠোঁটের কালচে ভাব দূর করতে চাইলে প্রতিদিন রাতে ঘি ব্যবহার করা শুরু করুন। আঙুলে করে অল্প ঘি নিয়ে পুরো ঠোঁটে মাসাজ করুন। সারা রাত রেখে পরদিন সকালে ধুয়ে নিন।

# ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও ঘি খুব কার্যকর। কাঁচা দুধ, বেসন অথবা মসুর ডালের সঙ্গে সমপরিমাণ ঘি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। পরিষ্কার ত্বকে পুরু করে এই মিশ্রণ লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের রোদে পোড়াভাব দূর হবে।

# ঘিতে থাকা অ্যান্টি-এজিং উপাদান ত্বকের বলিরেখা দূর করতে ভালো কাজ করে। এছাড়া ত্বকের গভীরে প্রবেশ করে কোষে পুষ্টি জোগায়। তাই অকালবার্ধক্য থেকেও ত্বক রক্ষা পায়। যাদের ত্বকে বলিরেখা দেখা দিতে শুরু করেছে, তারা ঘি-এর নিয়মিত ব্যবহারে দারুণ উপকার পাবেন।

বিজ্ঞাপন

# ডার্ক সার্কল কমিয়ে চোখের চারপাশের ত্বক সতেজ করে তুলতেও ঘি কাজে লাগাতে পারেন। চোখের চারপাশের ত্বক এতটাই কোমল হয় যে, সঠিক যত্ন না নিলে শুষ্কতা সহজেই আক্রান্ত করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে চোখের চারপাশে ঘি লাগিয়ে নিন। আঙুলের সাহায্যে আলতো করে মাসাজ করুন। সকালে ধুয়ে ফেলুন। কিছুদিনের মধ্যেই উপকার পাবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ