ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ১০:৫১
Link Copied Successfully!

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগ ওঠার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালির পুলিশের ভূমিকা এবং সেখানে পাওয়া নিরাপত্তা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁধন বলেন, যারা আক্রমণ চালাচ্ছেন, আমার মনে হয় তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। তারা আমার গায়ে হাত তুলেছে। তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে। আমার মনে হয় আক্রমণকারীরা নিজেদের স্থানটাই অনিরাপদ করছে। ইতালিতে যে ঘটনা ঘটেছে, সেটা আসলে দুঃখজনক। এতে কিন্তু বিদেশের মাটিতে আমাদের নাম ক্ষুণ্ন হলো।

তিনি আরও বলেন, আপনারা দলকে ভালোবেসে আপনারা এমন করছেন তারা এমন করবেন না। কারণ আপনাদের পরিবার কষ্ট করবে। দলের নেতারা কিন্তু এটা দেখবে না তারা আরামে আছে ভিডিও বার্তা দিচ্ছে।

বিজ্ঞাপন

ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন জানান, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। দেশটিতে অবস্থানের সময় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি।

এর আগে ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। গত ৭ সেপ্টেম্বর রাতে মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে হেনস্তা ও হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সে সময় বাঁধনের দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয়। তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও ওঠে।

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনের সঙ্গে বাঁধনের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন এই অভিনেত্রী। পরে ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করে।

হামলার অভিযোগের পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে ব্যাপক আলোচনা হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকেও তাকে আইনি ও অন্যান্য সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়। একই ঘটনায় বাংলাদেশ সরকারও উদ্বেগ প্রকাশ করে। বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরার কথা জানায় বাংলাদেশ। ঘটনার পর বাঁধনও দৃঢ় অবস্থান নেন। তিনি জানিয়েছিলেন, ঘটনার শেষ দেখে ছাড়বেন।

প্রসঙ্গত, বাঁধন ইতালিতে গিয়েছিলেন তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ও রচিত সিনেমাটি। চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে হামলার অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন এই অভিনেত্রী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বড়কুল আইডিয়াল ক্লাব ও পাঠাগারের কার্যকরি কমিটি গঠন সভাপতি রফিক, সম্পাদক ফারুক, সাংগঠনিক মিজবাহ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২৯ মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ হাজীগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থানান্তরে আগামীকাল থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী ফ্যাসিষ্ট ও স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিবে যুবদল: ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি হাজীগঞ্জে বিএমে সেরা হাজীগঞ্জ সরকারি পাইলট, জিপিএ-৫’ সেরা আহমাদিয়া কামিল মাদ্রাসা হাজীগঞ্জে সর্বোচ্চ পাস ডিগ্রি কলেজে, সর্বনিন্ম বলাখাল মকবুল আহমেদ কলেজে শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় অর্ধেকের বেশি অকৃতকার্য নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয় ফ্যাশন, কসমেটিকস ও ট্রেন্ডিং পণ্যের সমাহার নিয়ে হাজীগঞ্জে আসছে ‘Smrity’s Collection’ শাহরাস্তিতে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক নজরুল