দৈনিক খোলা কাগজ-এর বিশেষ প্রতিনিধি কাদের পলাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২৬ | ১১:৪৯
Link Copied Successfully!

নীল সাগর গ্রুপের মালিকানাধীন জাতীয় দৈনিক খোলা কাগজ এর বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন লেখক ও লোকগবেষক সাংবাদিক কাদের পলাশ। ১ জুলাই ২০২৬ খ্রি. থেকে তার এ পদোন্নতি কার্যকর হয়। ১১ জুলাই পত্রিকাটির নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন কর্তৃক স্বাক্ষরিত পদোন্নতিপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। ২০২০ সালে তিনি পত্রিকাটিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে তিনি সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পান।

কাদের পলাশ পরীক্ষামূলক সম্প্রচারে থাকাকালীন সময় থেকে স্টার নিউজ-এ স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন ০১ নভেম্বর থেকে। এর আগে ৩০ অক্টোবর তিনি দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল যমুনা টিভির স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে ৪বছর দায়িত্ব পালন শেষে অব্যহতি নেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক কাদের পলাশ বলেন, জেলা শহরে কাজ করে জাতীয় প্রথম শ্রেণীর একটি পাঠকপ্রিয় পত্রিকার বিশেষ প্রতিনিধি হওয়া নিশ্চয় আনন্দের। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি।

আশা করছি, আমার মেধা শ্রম কাগুজে পত্রিকার পাঠকদের প্রত্যাশা পূরণ করতে পারবো। এক্ষেত্রে প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন দপ্তর সহ চাঁদপুরের জনমানুষের সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

কাদের পলাশ একাধারে কবি, গীতিকবি, গল্পকার, লোকগবেষক, সাংবাদিক ও সংগঠক। সাহিত্য একাডেমি, চাঁদপুর এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কাদের পলাশের কিশোর বয়সে লেখালেখির হাতেখড়ি হলেও তার সাহিত্য কর্ম পত্রিকায় প্রথম প্রকাশ ২০০৭ সালে। একই বছর সাংবাদিকতায় পথ চলা শুরু হলেও ২০০৯ সাল থেকে মাঠপর্যায়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি ২০১২ সাল থেকে টেলিভিশনে সাংবাদিকতা শুরু করেন।

২০১৯-২০২৪ পর্যন্ত দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বর্তমানে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সাল থেকে চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। ২০২২ সাল থেকে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং ২০২৫ সালে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

চাঁপুর ইতিহাস ঐহিত্য পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন কাদের পলাশ। (২০১৫-২০১৭) চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত একটি উচ্চ বিদ্যালয়ে ৩ বছর শিক্ষকতা করেন। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

কাদের পলাশ চাঁদপুর শহরে স্থায়ী বসবাস করলেও তার পৈত্রিক বাড়ি কচুয়ার বাসাবাড়িয়া গ্রামে। তার লেখা গল্প, কবিতা, উপন্যাস ও গবেষণাধর্মী বই প্রকাশ হয়েছে ১২টি। অনূপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪ সহ সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র শুভ বিবাহ সম্পন্ন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম