
পৌর নিবার্চনঃ দ্বিতীয় ধাপের তফসিল নির্ধারনের জন্য বৈঠক রোববার
Link Copied Successfully!

আসন্ন পৌরসভা নিবার্চনের দ্বিতীয় ধাপের তফসিল নির্ধারনের জন্য আগামীকাল বৈঠকে বসবে ইসি। গত শুক্রবার নির্বাচন কমিশনের উপ সচিব মাে: সাবেদ উর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।
নোটিশে বলা হয়,আগামী ২৯নভেম্বর বিকাল তিনটায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের ৭৩তম সভা অনুষ্ঠিত হবে।
সভায় পৌরসভার সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলসহ আরোও কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।


সূত্র- দৈনিক জাগরণ



























